1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে

প্রযুক্তি সেবার আওতায় মণিরামপুরের মৎস্যচাষীদের মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ

  • প্রকাশের সময় : সোমবার, ৬ জুলাই, ২০২৬
  • ৪২ বার পঠিত

‎নিজস্ব প্রতিবেদক (মণিরামপুর) যশোরঃ

খামারী ও মৎস্য চাষীদের মাছ চাষে উদ্বুদ্ধ করতে ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্পের আওতায় গৃহস্থালি কাজে ব্যবহৃত পুকুরে স্থাপিত প্রদর্শনী সমূহের মহিলা ও পুরুষ চাষীদের মাঝে মাছের রেনু সহ বিভিন্ন উপকরণ সামগ্রী বিতরণ করেছে মণিরামপুর উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় কর্তৃপক্ষ।

‎সোমবার (৬ই জুলাই-২৬ ইং) দুপুরে উপজেলা এলজিইডি ভবনে সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয় চত্বরে এ সমস্ত উপকরণ সামগ্রী বিতরণ উদ্বোধন করেন দায়িত্বপ্রাপ্ত মণিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহির দায়ান আমিন। নারী-পুরুষ ১১জন খামারীদের ঘের ও পুকুরে মাছ চাষের পাশাপাশি গৃহস্থালিতে শাক-সবজী চাষে উদ্বুদ্ধ করতে মাছের পোনা,খাবার,চুন,ইউরিয়া,কম্পোস্ট,পটাশ,জিয়োলাই,পেপের চারা,লেবুর চারা এবং কয়েক প্রকার শাক-সবজীর বীজ বিতরণ করা হয়।

‎উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ সেলিম রেজার সার্বিক তত্ত্বাবধানে বিতরণী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মণিরামপুর উপজেলা সমবায় কর্মকর্তা রনজিৎ বিশ্বাস,মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের এস এম তাজাম্মুল সহ বিভিন্ন পর্যায়ের ব্যাক্তিবর্গ ও সংশ্লিষ্ট উপকারভোগীরা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24