1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে গলাচিপায় যৌথ অভিযানে ৩০টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস

ফায়ার সার্ভিসে ড্রাইভারের দৌরাত্ম্য! নিয়োগ-বদলি বাণিজ্য, অবৈধ সম্পদ ও নারী কেলেঙ্কারির অভিযোগে তোলপাড়

  • প্রকাশের সময় : বুধবার, ২০ মে, ২০২৬
  • ৫১ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের এক ড্রাইভারকে ঘিরে বিস্তর অনিয়ম, তদবির বাণিজ্য, অবৈধ সম্পদ অর্জন এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগে প্রতিষ্ঠানজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযুক্ত ড্রাইভার শাখাওয়াত মল্লিকের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী সিন্ডিকেট পরিচালনার অভিযোগ উঠেছে, যার মাধ্যমে নিয়োগ-বদলি বাণিজ্য থেকে শুরু করে কোটি কোটি টাকার অবৈধ লেনদেন হয়েছে বলে দাবি সংশ্লিষ্টদের।
অভিযোগ রয়েছে, সাধারণ পরিবার থেকে উঠে আসা শাখাওয়াত চাকরিতে যোগদানের পর ধীরে ধীরে প্রতিষ্ঠানের ভেতরে প্রভাব বিস্তার শুরু করেন। কিছু অসাধু কর্মকর্তা, দালালচক্র ও তদবিরকারীদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলে তিনি নিয়োগ ও বদলি প্রক্রিয়াকে বাণিজ্যে পরিণত করেন বলে অভিযোগ উঠেছে।
সংশ্লিষ্ট সূত্রের দাবি, ফায়ার সার্ভিসের বিভিন্ন পদে চাকরি দেওয়ার আশ্বাস দিয়ে অসংখ্য চাকরিপ্রার্থীর কাছ থেকে মোটা অঙ্কের টাকা নেওয়া হয়েছে। কিন্তু অনেক ক্ষেত্রেই প্রতিশ্রুত চাকরি না পাওয়ায় ভুক্তভোগীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। একইভাবে বদলির নামে বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীর কাছ থেকেও অর্থ আদায়ের অভিযোগ রয়েছে।
এদিকে শাখাওয়াত মল্লিকের সম্পদের পরিমাণ নিয়েও উঠেছে গুরুতর প্রশ্ন। অভিযোগকারীদের ভাষ্য অনুযায়ী, রাজধানীতে একাধিক ফ্ল্যাট, নিজ এলাকায় বিলাসবহুল বাড়ি, দামি গাড়ি এবং অভিজাত জীবনযাপন একজন সরকারি ড্রাইভারের আয়ের সঙ্গে কোনোভাবেই সামঞ্জস্যপূর্ণ নয়। তার সম্পদের উৎস অনুসন্ধানের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।
শুধু আর্থিক অনিয়ম নয়, নারী সংক্রান্ত নানা বিতর্ক ও ব্যক্তিগত কেলেঙ্কারির অভিযোগও ঘুরপাক খাচ্ছে তাকে ঘিরে। বিভিন্ন অভিজাত হোটেলে নিয়মিত যাতায়াত, একাধিক বিয়ে এবং অশ্লীল কর্মকাণ্ড নিয়ে প্রতিষ্ঠানের ভেতর-বাইরে নানা আলোচনা রয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। পারিবারিক ও ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে অভিযোগকারীরা দাবি করেন, এসব ঘটনায় একাধিক অভিযোগ, সাধারণ ডায়েরি ও পারিবারিক বিরোধের ঘটনাও রয়েছে।
ফায়ার সার্ভিসের একাধিক কর্মকর্তা ও কর্মচারী নাম প্রকাশ না করার শর্তে জানান, অতীতেও তার বিরুদ্ধে নানা অভিযোগ উঠেছিল। তবে রহস্যজনক কারণে কোনো দৃশ্যমান ব্যবস্থা নেওয়া হয়নি। বরং অভিযোগ তুললে ভয়ভীতি প্রদর্শন, প্রভাব খাটানো এবং বদলির হুমকি দেওয়া হতো বলেও অভিযোগ রয়েছে।
সংশ্লিষ্ট মহলের মতে, একটি শৃঙ্খলাবাহিনীর ভাবমূর্তি রক্ষায় অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে অবিলম্বে নিরপেক্ষ তদন্ত জরুরি। একই সঙ্গে তার সম্পদের উৎস, নিয়োগ-বদলি বাণিজ্য, নারী কেলেঙ্কারি এবং প্রভাবশালী মহলের সঙ্গে যোগাযোগের বিষয়গুলো খতিয়ে দেখার দাবি উঠেছে।
তবে এ বিষয়ে অভিযুক্ত শাখাওয়াত মল্লিকের বক্তব্য পাওয়া যায়নি। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্তৃপক্ষও এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24