1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে

ফুটবল নিয়ে উৎসবে মাতবে সাতেঙ্গা: উদ্বোধন শুক্রবার

  • প্রকাশের সময় : শনিবার, ২৭ জুন, ২০২৬
  • ৭ বার পঠিত

মোঃ বাহার মিয়া, ​ভালুকা উপজেলা প্রতিনিধি:

​সাতেঙ্গা আরাফাত রহমান কোকো স্মৃতি সংঘ সাংস্কৃতিক ও ক্রীড়া ক্লাবের উদ্যোগে স্থানীয় খেলোয়াড়দের প্রতিভা বিকাশের লক্ষ্যে আয়োজিত হতে যাচ্ছে ‘সাতেঙ্গা পাড়া ভিত্তিক ফুটবল টুর্নামেন্ট’। টুর্নামেন্টটি সফল ও সার্থক করে তোলার লক্ষ্যে গতকাল শুক্রবার সন্ধ্যায় ক্লাবের কার্যালয়ে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

​সভায় ক্লাবের পৃষ্ঠপোষক, উপদেষ্টা মণ্ডলী এবং সকল পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। টুর্নামেন্টের সার্বিক ব্যবস্থাপনা, নিরাপত্তা এবং খেলোয়াড়দের শৃঙ্খলা বজায় রাখার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। কমিটির পক্ষ থেকে জানানো হয়, আগামী শুক্রবার বিকেলে মোস্তফা মতিন উচ্চ বিদ্যালয় মাঠে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে টুর্নামেন্টের শুভ উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে।

​ক্লাবের নেতৃবৃন্দ বলেন, “সাতেঙ্গার তরুণ প্রজন্মের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার কোনো বিকল্প নেই। আমরা আশা করছি, এই টুর্নামেন্টটি সাতেঙ্গার ক্রীড়াঙ্গনে একটি প্রাণচাঞ্চল্য তৈরি করবে।”
​টুর্নামেন্টটিকে ঘিরে সাতেঙ্গার সকল পর্যায়ের খেলোয়াড়দের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। এই টুর্নামেন্টটি সফল করতে এবং মাঠের লড়াইকে উৎসবমুখর করে তুলতে সাতেঙ্গার সর্বস্তরের জনসাধারণের সহযোগিতা ও সমর্থন কামনা করেছেন আয়োজক কমিটির সদস্যরা।

​সাতেঙ্গার ফুটবলপ্রেমী দর্শকদের উদ্বোধনী ম্যাচে উপস্থিত থেকে খেলোয়াড়দের উৎসাহ দেওয়ার জন্য বিশেষ আমন্ত্রণ জানানো হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24