
মহিউদ্দিন মহি খন্দকার
স্টাফ রিপোর্টার:
ফেনীর ফুলগাজী উপজেলার মুন্সীরহাট আলী আজম স্কুল এন্ড কলেজের পরিচালনা পর্ষদের (এডহক কমিটি) সভাপতি নির্বাচিত হয়েছেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মাস্টার আবুল কালাম।
গত শনিবার (২৩ মে) মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, কুমিল্লার বিদ্যালয় পরিদর্শক স্বাক্ষরিত এক অফিস আদেশে আগামী ৬ মাসের জন্য এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
নবগঠিত এডহক কমিটির সভাপতি মো. আবুল কালাম ফুলগাজী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি পৈথারা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক এবং বিদ্যালয়টির সাবেক সভাপতির দায়িত্বও পালন করেছেন। তিনি ফুলগাজী উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের জাম্মুড়া গ্রামের বাসিন্দা।
অনুমোদিত কমিটিতে আলী আজম স্কুল এন্ড কলেজের অধ্যক্ষকে সদস্য সচিব করা হয়েছে। এছাড়া মেহেদী হাসানকে অভিভাবক প্রতিনিধি এবং মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন কে শিক্ষক প্রতিনিধি হিসেবে অনুমোদন দেওয়া হয়েছে।
সভাপতি নির্বাচিত হওয়ায় মাস্টার আবুল কালাম সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামো গত উন্নয়ন এবং শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তুলতে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেন।