
মোঃ সবুর শেখ, ফুলতলা (খুলনা) উপজেলা প্রতিনিধি।১৫ ই মে২০২৬ শুক্রবার, খুলনা।
খুলনার ফুলতলা অঞ্চলের যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে এবং খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে আয়োজিত হয়েছে এই জমকালো ফুটবল টুর্নামেন্ট। আইয়ান এগ্রো ফার্মের সার্বিক সহযোগিতায় এবং আইকন একাডেমীর তত্ত্বাবধানে ঐতিহাসিক ডাবুর মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় উদ্বোধনী অনুষ্ঠান।
১৫ মে শুক্রবার বিকেল সাড়ে তিনটায় প্রধান অতিথি হিসেবে খেলার উদ্বোধন করেন জনাব হুমায়ুন আহমেদ ভূঁইয়া, পরিচালক সুপার ব্রিকস ও সাধারণ সম্পাদক, ফুলতলা উপজেলা ক্রীড়া সংস্থা।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার মনির হাসান টিটো, সদস্য সচিব, ফুলতলা উপজেলা বিএনপি। এছাড়াও উপস্থিত ছিলেন এম ডি আজাদ আমিন, অনুপম মিত্র এবং এস এম জাহাঙ্গীর আলমসহ এলাকার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ক্রীড়া ব্যক্তিত্ব।
উদ্বোধনী খেলায় প্রতিদ্বন্দ্বিতা করে বন্ধু মহল, ফুলতলা, খুলনা বনাম রাফিদ একাডেমী, দেয়ানা, দৌলতপুর।
অতিথিরা বলেন, এই টুর্নামেন্ট শুধু খেলাধুলার আয়োজন নয়, বরং যুবসমাজকে সুস্থ বিনোদন ও সামাজিক সম্প্রীতির বার্তা দেওয়ার একটি উদ্যোগ।
অর্ধলক্ষ টাকার প্রাইজমানির এই টুর্নামেন্ট ঘিরে খেলাপ্রেমীদের মাঝে তৈরি হয়েছে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা। এখন দেখার অপেক্ষা— কোন দল জিতবে এবারের শিরোপা।