
মোঃ সবুর শেখ, ফুলতলা (খুলনা) প্রতিনিধি :১৬ ই মে ২০২৬ শনিবার, খুলনা।
খুলনার ফুলতলায় অনুষ্ঠিত “অর্ধ লক্ষ প্রাইজমানি ফুটবল টুর্নামেন্ট-২০২৬”-এর দ্বিতীয় দিনের খেলা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ মে) বিকেল ৪টা ৩০ মিনিটে ডাবুর মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত ম্যাচে মুখোমুখি হয় ফ্রেন্ডস ফুটবল,বাগেরহাট ও এস বি আলী ক্লাব, খুলনা।
খেলার শুরু থেকেই দুই দল আক্রমণাত্মক ফুটবল উপহার দেয়। মাঠজুড়ে দর্শকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। প্রতিটি আক্রমণ ও পাল্টা আক্রমণে দর্শকদের উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে পুরো মাঠ প্রাঙ্গণ। একটা পর্যায়ে এস বি আলী ক্লাব ২/০ গোলে বিজয় অর্জন করতে সক্ষম হয়।
টুর্নামেন্টটির আয়োজন করেছে আয়কন একাডেমী, ফুলতলা, খুলনা। সার্বিক সহযোগিতায় রয়েছে Ahyan Agro Farm। আয়োজকরা জানান, যুব সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে এবং খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতেই এ ধরনের টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।
খেলাটি বিভিন্ন গণমাধ্যম মিডিয়া পার্টনার হিসেবে প্রচারনার দায়িত্ব পালন করছে।
আয়োজক কমিটির সদস্যরা জানান, টুর্নামেন্টের পরবর্তী খেলাগুলোতেও দর্শকদের ব্যাপক উপস্থিতি ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ উপভোগ করা যাবে বলে তারা আশাবাদী।