1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে গলাচিপায় যৌথ অভিযানে ৩০টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস

ফুলতলায় ঘরে ঢুকে গৃহবধূর শ্লীলতাহানির অভিযোগ

  • প্রকাশের সময় : শনিবার, ২ মে, ২০২৬
  • ৫৯ বার পঠিত

ফুলতলা (খুলনা) উপজেলা প্রতিনিধি।২রা মে শনিবার ২০২৬ইং খুলনা।
গত ৩০শে এপ্রিল বৃহস্পতিবার রাতে ফুলতলা উপজেলার গাড়াখোলা(বকুল তলা) এলাকায় এক নেক্কারজনক শ্লীলতাহানির ঘটনা ঘটেছে। অভিযোগের ভিত্তিতে জানা যায়,গাড়াখোলা(বকুল তলা) এলাকার জনৈক মুদি দোকানদারের স্ত্রী এক সন্তানের জননী তার নিজের ঘরে বাচ্চা মেয়ে নিয়ে ঘুমিয়ে ছিলেন তখন হঠাৎ ঝড় বৃষ্টি হয় এবং বিদ্যুৎ চলে যায়।রাত্র তখন ১১:০০ বাজে কিন্তু স্বামী বাড়িতে না আসায় দরজার ছিটকিনি না লাগিয়ে ভেতর থেকে সামান্য ঠেকা দিয়ে স্বামীর জন্য অপেক্ষা করতে করতে হঠাৎ ঘুমিয়ে পড়েন। তখন সুযোগ বুঝে পাশের বাড়ির প্রতিবেশী মোঃ আনিচুর রহমান (৩২) , পিতা -মোঃ আসলাম মোল্লা গৃহবধূর ঘরে ঢুকে বিছানায় ঘুমন্ত অবস্থায় শরীরের বিভিন্ন স্থানে হাত দিলে ঘুম ভেঙ্গে গৃহবধূর সাথে আসামির ধস্তাধস্তি হয় এবং তার ডাক চিৎকারে বাড়ির অন্যান্য লোকজন সহ আশেপাশের লোকজনের সহায়তায় আসামিকে ধৃত করে পুলিশে সোপর্দ করা হয়। পরবর্তীতে ভূক্তভোগীর স্বামী বাদী হয়ে ফুলতলা থানায় মামলা দায়ের করেন। রিপোর্ট লেখা পর্যন্ত ফুলতলা থানা কতৃক উক্ত ঘটনার সত্যতা নিশ্চিত হয়ে আসামিকে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করে বিচারের জন্য কোর্টে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24