
ফুলতলা প্রতিনিধি:
খুলনার ফুলতলা উপজেলার জামিরা এলাকায় শুক্রবার রাত আনুমানিক ১০টার দিকে পুলিশের বিশেষ অভিযানে একটি একনলা বন্দুক ও ৪টি তাজা কার্তুজ উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, জামিরা এলাকার জনৈক বিল্লালের বাড়িতে অভিযান চালিয়ে এসব অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে একজনকে তাৎক্ষণিকভাবে আটক করা হয়েছে।
এ ঘটনায় জড়িত আরও কয়েকজনকে আটকের লক্ষ্যে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামীকাল শনিবার সকালে এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে অভিযান, উদ্ধারকৃত আলামত এবং আটক ব্যক্তির বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।