
মোঃ সবুর শেখ, ফুলতলা (খুলনা) প্রতিনিধি।১৮ই মে ২০২৬ সোমবার খুলনা ।
খুলনা,ফুলতলার ডাবুর মাঠ প্রাঙ্গণে আয়োজিত এ টুর্নামেন্টে মুখোমুখি হয় স্বাগতিক আইকন একাডেমী, ফুলতলা এবং শক্তিশালী খুলনা সিটি ক্লাব। খেলাটি ঘিরে দর্শকদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা। মাঠজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ। বিকাল সাড়ে চারটায় খেলার শুরু থেকেই দুই দলের খেলোয়াড়রা আক্রমণাত্মক ফুটবল উপহার দেন। তবে পুরো ম্যাচে দারুণ দক্ষতা ও দলীয় সমন্বয় দেখিয়ে স্বাগতিক আইকন একাডেমী ২-০ গোলে বিজয় অর্জন করে।
আইকন একাডেমীর খেলোয়াড়দের চমৎকার পারফরম্যান্স দর্শকদের মুগ্ধ করে এবং জয়ের মধ্য দিয়ে দলটি টুর্নামেন্টে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
মোহাম্মদ জহির উদ্দিন রাজীব ভুঁইয়া (পরিচালক,আইয়ান গ্ৰুপ)।
উদ্বোধক ছিলেন , জনাব হুমায়ূন আহমেদ ভূইয়া।
এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ক্রীড়া ব্যক্তিত্বসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আয়োজকরা জানান, যুব সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। এমন আয়োজন তরুণদের সুস্থ বিনোদন ও সামাজিক সম্প্রীতি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।