1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে

ফুলতলা উপজেলায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : রবিবার, ২১ জুন, ২০২৬
  • ৭ বার পঠিত

মোহাম্মদ সবুর শেখ, ফুলতলা (খুলনা) প্রতিনিধি:
কৃষি প্রযুক্তি সম্প্রসারণ, আধুনিক চাষাবাদ পদ্ধতির প্রসার এবং কৃষকদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে খুলনার ফুলতলা উপজেলায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ জুন ২০২৬) সকাল ১১টায় ফুলতলা উপজেলার শহীদ হবিবুর রহমান মিলনায়তনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ফুলতলা, খুলনার উদ্যোগে এ কংগ্রেসের আয়োজন করা হয়।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আওতায় বাস্তবায়নাধীন প্রোগ্রাম অন এগ্রিকালচার অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (PARTNER) প্রকল্পের উদ্যোগে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কৃষক-কৃষাণীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এক প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা-৫ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ আলী আজগার লবী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ মো. নজরুল ইসলাম, উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খুলনা এবং কৃষিবিদ মো. মোহাম্মদকে হোসেন, সিনিয়র মনিটরিং অফিসার, পার্টনার প্রকল্প, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খুলনা অঞ্চল।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন কৃষিবিদ আরিফ হোসেন, উপজেলা কৃষি অফিসার, ফুলতলা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুচি রানী সাহা।
কংগ্রেসে বক্তারা বলেন, কৃষির টেকসই উন্নয়ন, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করতে কৃষকদের আধুনিক জ্ঞান ও প্রযুক্তির সঙ্গে সম্পৃক্ত করা অত্যন্ত জরুরি। ফিল্ড স্কুল কার্যক্রমের মাধ্যমে কৃষকরা মাঠ পর্যায়ে হাতে-কলমে প্রশিক্ষণ গ্রহণ করে বাস্তব অভিজ্ঞতা অর্জন করছেন, যা কৃষি উৎপাদন বৃদ্ধি, নিরাপদ খাদ্য উৎপাদন এবং কৃষির বহুমুখীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
এ সময় বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কৃষক-কৃষাণী, কৃষি উদ্যোক্তা, স্থানীয় জনপ্রতিনিধি এবং কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে কৃষি খাতে উদ্ভাবনী উদ্যোগ, সফল কৃষি চর্চা এবং কৃষকদের অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।
বক্তারা আরও বলেন, সরকারের কৃষিবান্ধব বিভিন্ন উদ্যোগ ও আধুনিক প্রযুক্তির ব্যবহার মাঠ পর্যায়ে ছড়িয়ে দিতে পার্টনার প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এ ধরনের কার্যক্রম কৃষকদের দক্ষতা বৃদ্ধি এবং গ্রামীণ অর্থনীতিকে আরও সমৃদ্ধ করতে সহায়ক হবে।
অনুষ্ঠান শেষে কৃষি উন্নয়নে সরকারের চলমান কার্যক্রমকে আরও গতিশীল করার পাশাপাশি কৃষকদের মধ্যে নতুন উদ্যম ও আগ্রহ সৃষ্টিতে এ কংগ্রেস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24