
মোহাম্মদ সবুর শেখ। ফুলতলা উপজেলা প্রতিনিধি, খুলনা।
খুলনার ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে ২০০৪ সালে তৎকালীন জোট সরকারের আমলে একটি উচ্চক্ষমতাসম্পন্ন জেনারেটর সরবরাহ করা হয়। তবে স্থানীয়দের অভিযোগ, স্থাপনের পর থেকে জেনারেটরটি একদিনের জন্যও চালু করা হয়নি।
এদিকে, অভিযোগ রয়েছে যে আগে হাসপাতালটিতে বিভিন্ন ধরনের অপারেশন হলেও বর্তমান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার (ইউএইচও) যোগদানের পর থেকে অপারেশন থিয়েটারের সব ধরনের অস্ত্রোপচার, এমনকি সিজারিয়ান সেবাও বন্ধ রয়েছে।
ফলে সিজার বা অন্যান্য জরুরি অপারেশনের প্রয়োজন হলে রোগীদের বাধ্য হয়ে অতিরিক্ত খরচে বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে যেতে হচ্ছে। এতে সাধারণ মানুষের ভোগান্তি ও চিকিৎসা ব্যয় বেড়েছে বলে অভিযোগ করেছেন এলাকাবাসী। এই বিষয়ে সরকারের সংশ্লিষ্ট দপ্তরের হস্তক্ষেপ কামনা করেছেন উপজেলাবাসি।