
মোঃ সবুর শেখ, ফুলতলা (খুলনা) উপজেলা প্রতিনিধি।১২ ই মে ২০২৬ মঙ্গলবার খুলনা।
খুলনা জেলার স্বনামধন্য ক্রীড়া অনুরাগী সামাজিক সংগঠন আইকন একাডেমীর সৌজন্যে আয়োজিত এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে “আইকন কাপ The 100 Ball”ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। উক্ত টুর্নামেন্ট এর ফাইনাল খেলায় প্রতিদ্বন্দ্বিতা করে স্বগতিক আইকন একাডেমী ফুলতলা এবং হালিম স্মৃতি সংসদ ক্রিকেট একাডেমী খুলনা। খেলার আনুষ্ঠানিকতায় টস জিতে আইকন একাডেমীর অধিনায়ক মোঃ আশরাফুল ইসলাম ব্যাটিংয়ের সিদ্ধান্ত গ্ৰহন করে এবং তার দল ১৮.৪ ওভারে সব কয়টি উইকেট হারিয়ে ৮৫ রান সংগ্রহ করে এবং ৮৬ রানের টার্গেটে হালিম স্মৃতি সংসদ খেলা শুরু করলে, আইকন একাডেমীর অন্যতম বোলার শফিউজ্জামান মোহনের আগুনঝরা বোলিংয়ে মাত্র ৩২ রানে অলআউট হয়ে যায় যার ফলে আইকন একাডেমী ৫৩ রানের সহজ জয় পেয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।ইতিমধ্যে উক্ত খেলার শুভ উদ্বোধন করেন, জনাব এস এম জাহাঙ্গীর আলম (সাধারণ সম্পাদক, ফুলতলা উপজেলা জাসাস) এবং পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্জিঃ এম এম খালেদুর রহমান ফয়সাল (নিবার্হী পরিচালক, বাংলাদেশ বাউরুই মংলা ইপিজেড) এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ আফতাব উদ্দিন খান বিদ্যুৎ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও উপস্থিত ক্রীড়া অনুরাগী দর্শকবৃন্দ।