1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে

ফেনী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির দ্বি-বার্ষিক নির্বাচনে বিজয়ী হারুন-সাব্বির প্যানেল

  • প্রকাশের সময় : সোমবার, ২৯ জুন, ২০২৬
  • ৪ বার পঠিত

মহিউদ্দিন মহি খন্দকার স্টাফ রিপোর্টার:

ফেনী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির দ্বি-বার্ষিক নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে সম্মিলিত ব্যবসায়ী উন্নয়ন পরিষদের হারুন-সাব্বির প্যানেল। নির্বাচনে ২৪টি পদের মধ্যে সভাপতি, সিনিয়র ও জুনিয়র সহ সভাপতির পদ সহ ২২ টিতে জয় পেয়েছে এ প্যানেল। অপরদিকে গণতান্ত্রিক ব্যবসায়ী ঐক্য পরিষদ থেকে জয় পেয়েছে দুটি পদে।

শনিবার সকাল থেকে শহরের গ্র্যান্ড সুলতান কনভেনশন হলে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শেষে রাতে প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট নুরুল ইসলাম খান ফলাফল ঘোষণা করেন।

সভাপতি পদে একক প্রার্থী হওয়ায় হারুন অর রশীদ এবং সিনিয়র সহ-সভাপতি পদে একক প্রার্থী আমান উদ্দিন কায়সার সাব্বির বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। একইভাবে গ্রুপ পরিচালক পদে শহীদুল ইসলাম ভূঁইয়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

নির্বাচনে সাধারন সদস্য ২৬০ ও সহযোগী সদস্য পদে ২৭০ জনসহ মোট ৫৩০ জন ভোটারের মাঝে মোট ৪৭২ জন ভোটাধিকার প্রয়োগ করেছে। মোট প্রদত্ত ভোটের হার ছিলো ৯০%।

ভোটাভোটিতে জুনিয়র সহ-সভাপতি পদে সম্মিলিত ব্যবসায়ী উন্নয়ন পরিষদের প্রার্থী মো. সাইদুর রহমান (জুয়েল) ৩৪৩ ভোট এবং মো. মাঈন উদ্দিন ৩৩৩ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁদের নিকটতম প্রতিদ্বন্দ্বী গণতান্ত্রিক ব্যবসায়ী ঐক্য পরিষদের ফরহাদ উদ্দিন চৌধুরী মিল্লাত পান ১৭৬ ভোট এবং ফয়জুল্লাহ নোমানী পান ৮৮ ভোট।

সাধারণ ক্যাটাগরিতে পরিচালক পদে নির্বাচিত হয়েছেন মো. নুর উদ্দিন (১৭৭), সাবরিনা চৌধুরী (১৫৪), মোহাম্মদ আব্বাস ফারুক ভূঁইয়া (১৫৩), মো. সারাফাত হোসেন চৌধুরী (১৪৪), মো. নুরুল আবছার মজুমদার (১৩৮), ইদ্রিস আলী (১২৮) এবং মো. সোলায়মান (১২৫)। এ পদে নিকটতম প্রতিদ্বন্দ্বী আবদুল কাইয়ুম (১১১), মোহাম্মদ ইসমাইল (১০৫), সাইফুল ইসলাম (১০২), আবদুল্লাহ আল মামুন (৯৬) ও মো. রায়হান উল্যাহ (৭২) পরাজিত হন।

সহযোগী ক্যাটাগরির পরিচালক পদে নির্বাচিত হয়েছেন সাইফুল ইসলাম (২২৫), রমিজ উদ্দিন আহমেদ (২০২), আরিফুল ইসলাম মাহমুদ (১৯৯), তৌহিদুল ইসলাম (১৯৭), মোহাম্মদ তামিম (১৮৯), মো. মাহবুবুল হক (১৮৭), মোহাম্মদ আবু তালেব মজুমদার (১৮৬), মো. শোয়াইব (১৮৫), হাবিবুর রহমান (১৮২), বিবি কুলসুম (১৮১), মোস্তফা কামাল (১৭৯) এবং এনএন জীবন (১৭৬)। এ পদে পরাজিত প্রার্থীদের মাঝে দেলোয়ার হোসেন ও আজিজুর রহমান সমান ১৬৩ ভোট এবং মোহাম্মদ শাহ আলম ১৬১ ভোট পান। এছাড়া কামরুল ইসলাম চৌধুরী পান ১০৫ ভোট।

নির্বাচন চলাকালে এফবিসিসিআই ও বাণিজ্য মন্ত্রণালয়ের তিন সদস্যের একটি প্রতিনিধি দল নির্বাচন পর্যবেক্ষণ করেন। এছাড়া ফেনীর জেলা প্রশাসক ও পুলিশ সুপার ভোটকেন্দ্র পরিদর্শন করেন। তারা শান্তিপূর্ণ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য পরিবেশে নির্বাচন সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেন।

ফলাফল ঘোষণার পর বিজয়ী প্রার্থীদের সমর্থকদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়। বিজয়ীরা ব্যবসায়ীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ফেনীর ব্যবসা-বাণিজ্যের উন্নয়ন, ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ এবং চেম্বারকে আরও কার্যকর ও গতিশীল প্রতিষ্ঠানে পরিণত করতে তারা একযোগে কাজ করবেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24