1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে গলাচিপায় যৌথ অভিযানে ৩০টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস

ফেসবুকের বন্ধুত্ব থেকে ছিনতাই, রামপালে নতুন আতঙ্ক

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
  • ৫৬ বার পঠিত

শেখ মাসুম বিল্লাহ, রামপাল উপজেলা প্রতিনিধি,
বাগেরহাটের রামপাল উপজেলায় বন্ধুত্বের সম্পর্ক গড়ে তুলে কৌশলে মানুষকে টার্গেট করার অভিযোগ উঠেছে একটি যুবক গ্যাংয়ের বিরুদ্ধে। সর্বশেষ এক যুবককে নির্জন স্থানে ডেকে নিয়ে মারধর ও ছিনতাইয়ের ঘটনায় এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

ভুক্তভোগী উপজেলার দুর্গাপুর গ্রামের মনিরুল ইসলামের ছেলে জিসান মাহমুদ (২৩) এ ঘটনায় রামপাল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার গোবিন্দপুর গ্রামের মাবুদ শেখের ছেলে রহমত শেখ (২৮) ও মহর পাটোয়ারীর ছেলে সালাম পাটোয়ারীর (২৮) সঙ্গে জিসানের বন্ধুত্ব গড়ে ওঠে। গত ১৭ এপ্রিল বিকেলে রহমত কৌশলে জিসানকে হোগলাডাঙ্গার নির্মাণাধীন বিমানবন্দর এলাকায় ডেকে নেয়। সেখানে জিসানের কাছে মোবাইল ফোন দাবি করলে তিনি দিতে অস্বীকৃতি জানান। এ সময় রহমত ও সালাম মিলে তাকে এলোপাতাড়ি মারধর করে গুরুতর আহত করে বলে অভিযোগে উল্লেখ করা হয়।

এ সময় তার কাছ থেকে প্রায় ৩২ হাজার টাকা মূল্যের একটি ইনফিনিক্স নোট ৫০ প্রো মোবাইল ফোন, ৭০ হাজার টাকা মূল্যের ৮ আনা ওজনের স্বর্ণের আংটি, সাড়ে ৪ হাজার টাকা মূল্যের রুপার চেইন, একটি হাতঘড়ি, এটিএম কার্ড, দুটি সিম কার্ড ও নগদ সাড়ে ৭ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়। পাশাপাশি তাকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ করেন ভুক্তভোগী।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক ব্যক্তি জানান, রহমত ও সালামকে ঘিরে এলাকায় একটি গ্যাং গড়ে উঠেছে। নেশার টাকা জোগাড় করতে তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছে। কখনো মাছের ঘের থেকে মাছ চুরি, কখনো গাছের ডাব চুরি, আবার কখনো বিভিন্ন এলাকায় মানুষের সঙ্গে বন্ধুত্ব গড়ে তুলে পরে ব্ল্যাকমেইল ও জোরপূর্বক টাকা-পয়সা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।

স্থানীয়দের দাবি, রামপাল সদর, কাটাখালীসহ বিভিন্ন এলাকায় সাধারণ মানুষকে টার্গেট করে এই চক্রটি সক্রিয় রয়েছে। সরলতার সুযোগ নিয়ে মানুষকে সর্বস্বান্ত করাই তাদের মূল কৌশল। এর আগেও এমন একাধিক ঘটনা ঘটলেও প্রভাবশালী একটি মহলের ছত্রচ্ছায় তারা বারবার পার পেয়ে যাচ্ছে বলে অভিযোগ এলাকাবাসীর।এ বিষয়ে রামপাল থানার ওসি (তদন্ত) সুব্রত কুমার বলেন, ঘটনার বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24