1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে

বগুড়ায় ছাত্রীকে কুরুচিপূর্ণ বার্তা পাঠানোর অভিযোগে মাদ্রাসা শিক্ষককে গণধোলাই

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
  • ৭ বার পঠিত

মিরু হাসান, বগুড়া জেলা প্রতিনিধিঃ
বগুড়ার আদমদীঘিতে এক মাদ্রাসা শিক্ষককে ঘিরে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এক ছাত্রীকে মোবাইল ফোনে আপত্তিকর ও কুরুচিপূর্ণ বার্তা পাঠানোর অভিযোগে স্থানীয় জনতা তাকে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে।

মঙ্গলবার বিকেলে উপজেলার নসরতপুর ইউনিয়নের ধামাইল ঘোড়াদহ ছিদ্দিকীয়া দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। অভিযুক্ত শিক্ষকের নাম মাহমুদ হাসান। তিনি ওই মাদ্রাসায় কর্মরত।

স্থানীয় সূত্রে জানা যায়, নবম শ্রেণির (১৪) এক শিক্ষার্থীর সঙ্গে কয়েকদিন ধরে মোবাইল ফোনে আপত্তিকর কথোপকথনের অভিযোগ ওঠে মাহমুদ হাসানের বিরুদ্ধে। এ বিষয়ে শিক্ষার্থীর পরিবারের অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার সকালে তারা মাদ্রাসা কর্তৃপক্ষের কাছে গিয়ে ঘটনার বিষয়ে জানতে চান এবং জবাবদিহিতা দাবি করেন।

জানা যায়, এ সময় অভিযুক্ত শিক্ষক কথোপকথনের বিষয়টি স্বীকার করেন। পরে বিষয়টি জানাজানি হলে বিকেলে মাদ্রাসা চত্বরে স্থানীয় জনতা জড়ো হয়ে উত্তেজিত হয়ে পড়ে। একপর্যায়ে তারা অভিযুক্ত শিক্ষককে ঘেরাও করে গণধোলাই দেয় এবং পরে পুলিশের হাতে সোপর্দ করে।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে শিক্ষককে আটক করে থানায় নেওয়া হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।##

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24