1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে

বঙ্গোপসাগরে ট্রলারডুবি: আল আমিন জীবিত উদ্ধার, নিখোঁজদের খোঁজে চলছে অভিযান

  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ জুলাই, ২০২৬
  • ৬ বার পঠিত

মিঠুন পাল, পটুয়াখালী জেলা প্রতিনিধি

বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে তিনটি ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ জেলেদের মধ্যে পটুয়াখালীর গলাচিপা উপজেলার গজালিয়া ইউনিয়নের জেলে আল আমিনকে জীবিত উদ্ধার করা হয়েছে। বর্তমানে তিনি ভোলার একটি মাছ ধরার ট্রলারে রয়েছেন। পরিবারের সদস্যদের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করে তিনি নিজে জীবিত থাকার বিষয়টি নিশ্চিত করেছেন এবং আগামীকাল বাড়ি ফিরবেন বলে জানিয়েছেন।
আল আমিনের জীবিত উদ্ধারের খবরে পরিবার ও স্বজনদের মধ্যে স্বস্তি ফিরে এলেও ট্রলারডুবির ঘটনায় একই ট্রলারের আরও পাঁচ জেলেসহ মোট ১২ জন এখনো নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারে বাংলাদেশ কোস্ট গার্ডসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোর অভিযান অব্যাহত রয়েছে।
আল আমিনের সঙ্গে একই ট্রলারে থাকা নিখোঁজ জেলেরা হলেন— গলাচিপা উপজেলার পানপট্টি তুলারাম গ্রামের এমাদুল খাঁ, খরিদা গ্রামের হারুন, গজালিয়া দক্ষিণ ইছাদী গ্রামের ফোরকান সিকদার, তাঁর ছেলে সায়েম এবং পক্ষিয়া গ্রামের আক্কাস।
গলাচিপা সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা জানান, নিখোঁজ আল আমিনকে ভোলার চরফ্যাশন এলাকার একটি মাছ ধরার ট্রলারের জেলেরা উদ্ধার করেছেন বলে তারা জানতে পেরেছেন। দীর্ঘ সময় সাগরে ভেসে থাকার কারণে তিনি অসুস্থ হয়ে পড়েছেন বলেও প্রাথমিকভাবে জানা গেছে। তবে উদ্ধারকারী ট্রলারের জেলেদের মোবাইল ফোন বন্ধ থাকায় এখনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
তিনি আরও জানান, উদ্ধারকারী ট্রলারের সঙ্গে যোগাযোগ স্থাপন করে আল আমিনের প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে নিখোঁজ অন্য জেলেদের উদ্ধারে বাংলাদেশ কোস্ট গার্ডসহ সংশ্লিষ্ট সংস্থাগুলো নিরলসভাবে অভিযান চালিয়ে যাচ্ছে। বৈরী আবহাওয়ার কারণে উদ্ধারকাজ ব্যাহত হলেও নিখোঁজদের সন্ধানে সর্বাত্মক চেষ্টা অব্যাহত রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24