1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে গলাচিপায় যৌথ অভিযানে ৩০টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস

বাগেরহাটের মোরেলগঞ্জে বাকি না দেওয়ায় দোকানে ভাংচুর মালিক সহ আহত ৪ জন।

  • প্রকাশের সময় : শনিবার, ৩০ মে, ২০২৬
  • ৩০ বার পঠিত

মোহাম্মদ রাসেল হাওলাদার
ক্রাইম রিপোর্টার বাগেরহাট।

বাগেরহাটের মোরেলগঞ্জের পল্লীতে বাকি না দেওয়ায় মুদি ও বিকাশের দোকানে হামলা ভাংচুর করেছে দুর্বৃত্তরা। এতে দোকান মালিকসহ উভয় পক্ষের আহত হয়েছেন ৪ জন।

আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ঘটনাটি ঘটেছে শুক্রবার বেলা ১১টার দিকে।

জানা গেছে, উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের গুলিশাখালী গ্রামের কুচিয়ামরা এলাকায় ঘটনার সময় বেলা ১১টার দিকে সিয়াম স্টোরের দোকান মালিক মধু হাওলাদারের ছেলের নিকট একই এলাকার রফিকুল মুন্সীর ছেলে তরিকুল মুন্সী নামের দোকানে গিয়ে বাকিতে পন্য কিনতে চাইলে দোকানদার নাজমুল ইসলাম সিয়াম বাকি দিতে অপরাগত প্রকাশ করায় ক্ষিপ্ত হয়ে লোকজন খবর দিয়ে দোকানে হামলা ও ভাংচুর চালায় তরিকুল মুন্সি। হামলাকারিদের মারপিটে আহত হয়েছেন দোকান মালিক মধু হাওলাদার (৪০), ছেলে নাজমুল হাসান সিয়াম (২০), দোকান মালিকের স্ত্রী নাজমিন বেগম (৩৬) ও প্রতিপক্ষের রফিকুল ইসলাম মুন্সীও আহত হয়েছেন। দোকান মালিক মধু হাওলাদার বলেন, ১০/১৫ জনের একটি দল রফিকুল ইসলাম মুন্সীর নেতৃত্বে তার দোকানে গিয়ে ছেলেকে এলোপাতাড়ি পিটিয়ে জখম করে। দোকানের মালামালসহ বিকাশের ক্যাশ টাকা নিয়ে যায়। বাকি কেনো দিলাম না এটা কি আমাদের অপরাধ। থানায় গিয়ে জানিয়েছি। প্রশাসনের কাছে আমি ন্যায় বিচার চাই। প্রতিপক্ষের রফিকুল ইসলাম মুন্সী (৪৮) তার বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বিকার করে বলেন, মধু হাওলাদার তার ওপর হামলা করে গুরুত্বর জখম করেছে। উন্নত চিকিৎসার জন্য তাকে মোরেলগঞ্জ হাসপাতাল থেকে খুলনা রেফার্ড করেছে। এবিষয়ে মোরেলগঞ্জ থানার ওসি মাহমুদুর রহমান বলেন, হামলার বিষয়ে অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24