1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে

বাগেরহাটের রামপালের কৃতি সন্তান রুহুল আমীন বিসিবি পরিচালক নির্বাচিত; বিভিন্ন সংগঠনের অভিনন্দন

  • প্রকাশের সময় : সোমবার, ৮ জুন, ২০২৬
  • ৭ বার পঠিত

হারুন শেখ বাগেরহাট জেলা প্রতিনিধি।

বাগেরহাটের রামপালের কৃতি সন্তান তরুন সমাজসেবক ও দানবীর শেখ রুহুল আমীন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক নির্বাচিত হয়েছেন। শনিবার সরাসরি ভোটের মাধ্যমে তিনি বিসিবি’র পরিচালক নির্বাচিত হন।
পরিচালক রুহুল আমীন হজরত হাজী শাহ আরিফ এর স্মৃতিবিজড়িত পূর্ণভূমি বড়দিয়া গ্রামের সাবেক স্কুল শিক্ষক আলহাজ্ব মোহাম্মাদ আলীর বড় ছেলে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। বর্তমানে তিনি ব্যাবসার পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে যুক্ত রয়েছেন। তিনি রামপালসহ বিভিন্ন এলাকার মসজিদ ও ধর্মীয় প্রতিষ্ঠানে সহযোগীতা করে থাকেন। এছাড়াও পরিবেশ বন ও জলবায়ু মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলামের আপন চাচাত ভাই। ক্রীড়াঙ্গনে তার এই অসাধারণ সাফল্যে বিশেষ করে মর্যাদাপূর্ণ বাংলাদেশ ক্রিকেটে অবদান রাখার জন্য তাকে অভিনন্দন জানিয়ে বিবৃতি দিয়েছেন বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন। বিবৃতিদাতারা হলেন, রামপাল উপজেলা উন্নয়ন ফোরামের আহবায়ক সাবেক জেলা জজ শেখ জালাল উদ্দিন, সিনিয়র আহবায়ক সাবেক প্রধান শিক্ষক বীর মুক্তিযোদ্ধা শেখ সুলতান আহমেদ, যুগ্ম আহবায়ক রামপাল সরকারী কলেজের অধ্যক্ষ আ. হান্নান, যুগ্ম আহবায়ক সাবেক প্রধান শিক্ষক শেখ আ. মান্নান, যুগ্ম আহবায়ক মেজর (অব) মল্লিক মনিরুজ্জামান, সদস্য সচিব এম,এ সবুর রানা প্রমুখ। প্রেসক্লাব রামপাল এর আহবায়ক মোতাহার হোসেন মল্লিক, সদস্য সচিব মো. মেহেদি হাসান, সদস্য মো. রিজাউল ইসলাম, এ,এইচ নান্টু, সুজন মজুমদার, মো. তারিকুল ইসলাম, মোল্লা হাফিজুর রহমান, মো. কবির আকবর পিন্টু, লায়লা সুলতানা, মুর্শিদা পারভিন প্রমুখ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24