1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে

বাগেরহাটের রামপালে ওয়ার্ল্ড ভিশনের পানির ট্যাঙ্কি বিতরণ

  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ জুলাই, ২০২৬
  • ৩৬ বার পঠিত

হারুন শেখ বাগেরহাট জেলা প্রতিনিধি।

বাগেরহাটের রামপালে সুপেয় পানির অভাব দূরিকরণে পানির ট্যাংকি বিতরণ করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। শুক্রবার (০৩ জুলাই) সকাল ১০ টায় ডাকরা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে ওয়ার্ল্ড ভিশনের আয়োজনে এ পানির ট্যাঙ্কি বিতরণ করা হয়। ওয়ার্ল্ড ভিশন রামপাল এডিপির সিনিয়র ম্যানেজার ফুলি সরকারের সভাপতিত্বে পানির ট্যাঙ্কি বিতরণ অনুষ্ঠানে প্রধান অথিতির বক্তব্যে প্রতিমন্ত্রী শেখ ফরিদুল বলেন, তীব্র লবণাক্ত এ উপকূলের মানুষের সুপেয় পানির সংকট রয়েছে। বর্তমান তারেক রহমানের সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী আমরা সুপেয় পানির সংকট দূর করার চেষ্টা করছি। এ এলাকার মানুষের সবচেয়ে বড় সমস্যা হলো সুপেয় পানির সমস্যা। সরকার স্বাস্থ্য, স্যানিটেশন ও নিরাপদ খাদ্য নিয়ে কাজ করছে। আমাদের সরকার প্রতিশ্রুতি রক্ষায় ফ্যামিলি কার্ড, কৃষকদের জন্য কৃষক কার্ডসহ অন্যান্য ভাতা নিশ্চিতে কাজ করছে। আপনাদের জীবন মান উন্নয়নে সরকার নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি আরো বলেন, আপনাদের সকল সমস্যার সমাধান হয়তো আমি করতে পারবো না, কিন্তু আপনাদের পাশে থেকে কাজ করে যাবো। আলোচনা সভায় এ সময় বক্তব্য দেন বিএনপি নেতা তরফদার এনামুল হক প্রিন্স প্রমুখ। অনুষ্ঠানে উপকারভোগী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। পরে স্কুল ভবনের পাশে একটি ফলদ বৃক্ষ রোপণ ও ২১৫ টি পানির ট্যাঙ্কি বিতরণ উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24