1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে

বাগেরহাটের রামপালে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস কৃষকদের মাঝে বীজ সার ও বৃক্ষ বিতরণের উদ্বোধন

  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ জুলাই, ২০২৬
  • ৫০ বার পঠিত

হারুন শেখ বাগেরহাট জেলা প্রতিনিধি।

বাগেরহাটের রামপালে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (০৩ জুলাই) দুপুর ৩ টায় উপজেলা অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ তামান্না ফেরদৌসি এর সভাপতিত্বে প্রোগ্রাম অন এগ্রিকালচার অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) এর এ কংগ্রেস অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অথিতির বক্তব্য দেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ইনসাদ ইবনে আমিন। অতিরিক্ত কৃষি কর্মকর্তা ওলিউল ইসলামের সঞ্চালনায় বিশেষ অথিতির বক্তব্য দেন, বাগেরহাট জেলার অতিরিক্ত উপপরিচালক রমেশ চন্দ্র ঘোষ, পার্টনার প্রকল্পের সিনিয়র মনিটরিং কর্মকর্তা মোসাদ্দেক হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ চক্রবর্তী, রামপাল থানার ওসি রাজিব আল রশিদ, উপজেলা বিএনপির সভাপতি শেখ হাফিজুর রহমান তুহিন প্রমুখ। সভায় সুফলভোগী কৃষাণ কৃষাণিসহ বিএনপির নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। এর পূর্বে উপজেলা কৃষি দপ্তরের আয়োজনে স্টল প্রদর্শন করা হয়। স্টলে আধুনিক কৃষি ও কৃষিপণ্য সংরক্ষণ এবং উৎপাদিত ফল ও শবজির প্রদর্শন করা হয়।
পরে উপজেলার মোট ৩ হাজার ৯৬৫ জন কৃষকের মাঝে বীজ ধান, সার, নারকেল, শবজি, শুপারীসহ বিভিন্ন ফলদ বৃক্ষের চারা বিতরণের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24