1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে গলাচিপায় যৌথ অভিযানে ৩০টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস

বাগেরহাটের রামপালে রেলক্রসিংয়ে ট্রেন-প্রাইভেট কার সংঘর্ষ, অলৌকিকভাবে বেঁচে গেলেন ৩ জনের প্রাণ

  • প্রকাশের সময় : সোমবার, ২৫ মে, ২০২৬
  • ২১ বার পঠিত

হারুন শেখ বাগেরহাট জেলা প্রতিনিধি।

বাগেরহাটের রামপাল উপজেলায় মংলা-বেনাপোল রেললাইনের রনসেন রেলক্রসিংয়ে ট্রেনের সাথে প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুরে ঘটে যাওয়া এ দুর্ঘটনায় প্রাইভেট কারটি দুমড়ে-মুচড়ে গেলেও অলৌকিকভাবে প্রাণে রক্ষা পেয়েছেন গাড়িতে থাকা তিনজন।

জানা গেছে, রনসেন গ্রামের বাসিন্দা আশিকুজ্জামান তার প্রাইভেট কার নিয়ে রেললাইন পার হচ্ছিলেন। এ সময় মংলা দিক থেকে আসা একটি ট্রেনের সাথে গাড়িটির সংঘর্ষ হয়। গাড়ি চালাচ্ছিলেন আশিকুজ্জামান, পিতা মরহুম আব্দুল মজিদ মেম্বার।

প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের শব্দ পেয়ে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। গাড়ির ভেতরে থাকা তিনজনকে অক্ষত অবস্থায় বের করে আনা হয়। তাদের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

স্থানীয়রা বলছেন, রনসেন রেলক্রসিংয়ে গেটম্যান না থাকায় প্রায়ই এখানে দুর্ঘটনার ঝুঁকি থাকে। অসাবধানতাবশত রেললাইন পার হতে গিয়েই এ দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

রামপাল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশ জানায়, দুর্ঘটনায় শুধু প্রাইভেট কারটির ক্ষতি হয়েছে। কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

এলাকাবাসী রনসেন রেলক্রসিংয়ে দ্রুত গেটম্যান নিয়োগ ও ব্যারিয়ার স্থাপনের দাবি জানিয়েছেন, যাতে ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়ানো যায়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24