1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে গলাচিপায় যৌথ অভিযানে ৩০টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস

বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত

  • প্রকাশের সময় : রবিবার, ১৭ মে, ২০২৬
  • ২১ বার পঠিত

হারুন শেখ বাগেরহাট জেলা প্রতিনিধি।

হটাৎ করে বাংলাদেশ-ভারত মৈত্রী সুপার থার্মাল পাওয়ার রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। রবিবার (১৭ মে) বেলা ১১ টায় তিনি এ তাপবিদ্যুৎ কেন্দ্রটি পরিদর্শন করেন। এ সময় তাকে অভ্যর্থনা জানান, রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক রামানাথ পূজারী। পরে বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি (প্রাঃ) লিমিটেড এর প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে প্রকল্পের সার্বিক বিষয়ের ওপর একটি উপস্থাপনা পর্ব এবং বিআইএফপিসিএল এর সকল বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় ব্যাবস্থাপনা পরিচালক রামানাথ পূজারী ছাড়াও উপস্থিত ছিলেন, বাগেরহাট জেলা পরিষদ প্রশাসক ব্যারিষ্টার মো. জাকির হোসেন, বিপিডিবি (উৎপাদন) সদস্য মো. জহিরুল ইসলাম, এপিএসসিএল এর পরিচালক মোহাম্মদ সোলায়মান, এনডব্লিউপিজিসিএল, উপ-সচিব, বিদ্যুৎ বিভাগ, বিদ্যুৎ, খনিজ সম্পদ ও বণিক মন্ত্রণালয়ের অভিষেক কুমার, প্রোজেক্ট ডাইরেক্টর মুহা. আলাউদ্দিন, উপ-প্রকল্প পরিচালক অংকুর আগারওয়াল, এজিএম, (টিএস), মোহাম্মদ ইমতিয়াজ বান্দা, ডিজিএম (অপারেশন) রাহাত তানভীর, ডিজিএম মেনটেনেন্স, ইয়া রব্বানী, ডিজিএম টিএমডি, জিএম তরিকুল ইসলাম, ডিজিএম
এইচআর এফএম মফিজুর রহমান, জিএম এফএম মো. মিজানুর, রহমান, ম্যানেজার সেফটি, ডিজিএম বিআইএফপিসিএল (সর্ব) মাহামুদ বিন হারিন প্রমুখ। এ সময় আরও উপস্থিত ছিলেন রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ তামান্না ফেরদৌসি, ওসি মো. রাজিব আল রশিদ, বাগেরহাট জেলা বিএনপির আহবায়ক ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসেন তালিম, সদস্য সচিব মুজাফফর রহমান আলম, সদস্য অহিদুল ইসলাম পল্টু, রামপাল উপজেলা বিএনপির সভাপতি হাফিজুর রহমান তুহিন, কচুয়া উপজেলা বিএনপির সভাপতি সরদার জাহিদ হোসেন, মোংলা পৌর বিএনপির সভাপতি জুলফিকার আলী প্রমুখ।
মতবিনিময় সভা শেষে প্ল্যান্টের কার্যক্রম নিয়ন্ত্রণের মূল কেন্দ্র, কয়লা শেড, বিশাল আকারের কয়লা মজুদের স্থান, জেটি, কয়লা আমদানি ও খালাসের স্থানসহ গুরুত্বপূর্ণ স্থাপনা সরেজমিনে পরিদর্শন করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24