
রাসেল শেখ
বাগেরহাট
বাগেরহাট জেলা বিএনপির সাবেক সহসভাপতি ও বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য মনিরুল ইসলাম খান এক শোক বার্তায় সদর উপজেলার গোটাপাড়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক, জাহিদুল ইসলাম (৪৯) হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
তিনি পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন এবং মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন। মহান আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন।
উল্লেখ্য যে, ২৭ জুন শনিবার খান জাহান আলী কলেজ মাঠের জনসভা সফল করার লক্ষ্যে বাদ আছর দেপাড়া বাজারে কর্মী সভায় বক্তব্য রাখার সময় অসুস্থতা বোধ করে মাটিতে লুটিয়ে পড়েন। নেতাকর্মীরা তাকে ধরাধরি করে দ্রুত বাগেরহাট ২৫০ শয্যা হসপিটালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসা তাকে মৃত ঘোষণা করেন। তিনি জাতীয়তাবাদী দলের নিবেদিত প্রাণ সাচ্চা কর্মী ছিলেন। মৃত্যু কালে তিনি দুই মেয়ে এক ছেলে রেখে গেছেন।