
মো ঃ হোসাইন নাঈম
ময়মনসিংহ সদর উপজেলা প্রতিনিধি, ময়মনসিংহ ।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বানোয়াট স্ক্রিনশট ও বিভ্রান্তিমূলক অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে মুমিনুন্নিসা সরকারি কলেজ ছাত্রদল।
শনিবার দুপুরে কলেজ ক্যাম্পাসে আয়োজিত সংবাদ সম্মেলনে ছাত্রদলের নেতারা বলেন, সংগঠনের নাম ও নেতাকর্মীদের ব্যবহার করে ভুয়া স্ক্রিনশট তৈরি করে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। এ ধরনের অপপ্রচার সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে করা হচ্ছে বলে তারা অভিযোগ করেন।
নেতারা বলেন, মুমিনুন্নিসা সরকারি কলেজ ছাত্রদল সর্বদা গঠনতন্ত্র ও শৃঙ্খলা মেনে রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করে আসছে। কোনো ব্যক্তি বা গোষ্ঠী যদি উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচারে লিপ্ত থাকে, তবে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সংবাদ সম্মেলনে কলেজ ছাত্রদলের সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা প্রকৃত ঘটনা যাচাই না করে কোনো তথ্য প্রচার না করার জন্য গণমাধ্যম ও সাধারণ জনগণের প্রতি আহ্বান জানান।