
রাজিব সরকার
কচুয়া পতিনিধি।।
কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বারৈয়ারা উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন নজরুল ইসলাম মাস্টার। তিনি এই প্রতিষ্ঠানের সাবেক প্রধান শিক্ষক ছিলেন
গত বছর ৩৯ বছরের দীর্ঘ শিক্ষকতা জীবন থেকে অবসর নেওয়ার পর, সম্প্রতি তিনি এই দায়িত্ব লাভ করেন।
তিনি জুয়াড়িখোলা গ্রামের বাসিন্দা হাজী মোঃ ছিদ্দিকুর রহমানের সন্তান মোঃ নজরুল ইসলাম ১৯৮৮ সালে সহকারী শিক্ষক হিসেবে বারৈয়ারা উচ্চ বিদ্যালয়ে যোগদান করেন। সুদীর্ঘ কর্মজীবনে তিনি ১৯৯৬ সালে সহকারী প্রধান শিক্ষক এবং পরবর্তীতে ২০০৮, ২০১৩ ও ২০২৪ সালে বিভিন্ন মেয়াদে অত্যন্ত সুনামের সাথে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেন। ২০২৩ সালে পবিত্র হজ্ব পালন করেন এই গুণী শিক্ষক। ২০২৫ সালে তাঁর ৩৯ বছরের শিক্ষকতা জীবনের ইতি টানেন।
দায়িত্ব পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় নবনির্বাচিত সভাপতি মোঃ নজরুল ইসলাম বলেন, “বারৈয়ারা উচ্চ বিদ্যালয়ের সাথে আমার জীবনের দীর্ঘ সময় জড়িয়ে রয়েছে। এই প্রতিষ্ঠানের প্রতিটি ধূলিকণার সাথে আমার বহু স্মৃতি বিজড়িত। বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নে আমি সব সময় কাজ করে যেতে চাই।” তাঁকে এই পদে নির্বাচিত করায় তিনি সাবেক ও বর্তমান শিক্ষা ড. আ. ন. ম. এহসানুল হক মিলনের প্রতি ধন্যবাদ ও গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সাথে বিদ্যালয়টিকে আদর্শ বিদ্যাপীঠ হিসেবে গড়ে তুলতে তিনি স্থানীয় এলাকাবাসী ও শিক্ষকদের আন্তরিক সহযোগিতা ও দোয়া কামনা করেছে।