1. admin@mhnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কেশবপুর উপজেলা জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন অনুষ্ঠিত জনসেবা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে আলোচনায় প্রভাষক গাজী ফারুকে আজম মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ‘সম্প্রীতি অলিম্পিয়াড’ অনুষ্ঠিত পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার, বাইকসহ চম্পট রুমমেট অন্তর গফরগাঁও-মাওনা সড়ক ভূমি অধিগ্রহণে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র সিলেট বিভাগের চেলানদী রক্ষায় পরিবেশ অধিদপ্তরের পদক্ষেপ, ৩৬ জনের বিরুদ্ধে মামলা ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু

বিআইএফপিসিএল-এর উদ্যোগে গৌরম্ভা ইউনিয়নে নদী তীরবর্তী এলাকায় বোট মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত।

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ৯৩ বার পঠিত

মোহাম্মদ রাসেল হাওলাদার
ক্রাইম রিপোর্টার বাগেরহাট।

বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি (প্রাঃ) লিমিটেড (BIFPCL)-এর উদ্যোগে কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা (CSR) কার্যক্রমের অংশ হিসেবে আজ বাগেরহাট জেলার রামপাল উপজেলার গৌরম্ভা ইউনিয়নের কৈগরদাসকাঠি এলাকায় নদী তীরবর্তী সুবিধাবঞ্চিত জনগণের জন্য একটি বিশেষ বোট মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

দুর্গম ও নদীবেষ্টিত অঞ্চলের সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে আয়োজিত এ মেডিকেল ক্যাম্পে মোট ২০৫ জন রোগীকে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়। পাশাপাশি রোগীদের প্রয়োজনীয় ওষুধ বিনামূল্যে বিতরণ করা হয়।

এ সময় চিকিৎসাসেবা গ্রহণকারী স্থানীয় জনগণ বিআইএফপিসিএল-এর এ মানবিক উদ্যোগের প্রতি গভীর সন্তোষ প্রকাশ করেন। বিশেষ করে দুর্গম নদী তীরবর্তী এলাকায় সরাসরি স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার এ উদ্যোগকে তারা অত্যন্ত প্রশংসনীয় হিসেবে উল্লেখ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

উল্লেখ্য, কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা (CSR) কার্যক্রমের আওতায় বিআইএফপিসিএল পরিচালিত মৈত্রী হাসপাতালে ২৪/৭ স্থানীয় জনগণের জন্য চিকিৎসাসেবা প্রদান করা হচ্ছে। প্রতিষ্ঠালগ্ন থেকে এ পর্যন্ত হাসপাতালটির মাধ্যমে প্রায় ১.১২ লক্ষের অধিক স্থানীয় রোগীকে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়েছে। এছাড়াও নিয়মিতভাবে বিশেষজ্ঞ চিকিৎসা সেবা, স্বাস্থ্য সচেতনতামূলক কার্যক্রম, স্বল্পমূল্যে প্যাথলোজি ল্যাব সেবা, টিকাদান কর্মসূচি এবং বিভিন্ন জনকল্যাণমূলক স্বাস্থ্য উদ্যোগ পরিচালিত হয়ে আসছে।

বিআইএফপিসিএল কর্তৃপক্ষ এ প্রসঙ্গে বলেন, “স্থানীয় জনগণের কল্যাণ ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করা বিআইএফপিসিএল-এর অন্যতম অঙ্গীকার। দুর্গম ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর কাছে চিকিৎসাসেবা পৌঁছে দিতে প্রতিষ্ঠানটি ভবিষ্যতেও এ ধরনের বোট মেডিকেল ক্যাম্পসহ বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখবে।”

স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ জনগণ এ উদ্যোগকে স্বাগত জানান এবং বিআইএফপিসিএল-এর সামাজিক দায়বদ্ধতামূলক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24