1. admin@mhnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কেশবপুর উপজেলা জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন অনুষ্ঠিত জনসেবা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে আলোচনায় প্রভাষক গাজী ফারুকে আজম মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ‘সম্প্রীতি অলিম্পিয়াড’ অনুষ্ঠিত পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার, বাইকসহ চম্পট রুমমেট অন্তর গফরগাঁও-মাওনা সড়ক ভূমি অধিগ্রহণে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র সিলেট বিভাগের চেলানদী রক্ষায় পরিবেশ অধিদপ্তরের পদক্ষেপ, ৩৬ জনের বিরুদ্ধে মামলা ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু

বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেলকে ঘিরে ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন প্রশ্নে ক্ষোভ

  • প্রকাশের সময় : রবিবার, ১৭ মে, ২০২৬
  • ৩০ বার পঠিত

স্টাফ রিপোর্টার |

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেলকে ঘিরে দলীয় ত্যাগী নেতাকর্মীদের মধ্যে মূল্যায়ন ও রাজনৈতিক স্বীকৃতি নিয়ে নতুন করে আলোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

দলীয় বিভিন্ন সূত্র ও তৃণমূল নেতাকর্মীদের অভিযোগ, দীর্ঘ ১৭ বছর ধরে বিএনপির আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করতে গিয়ে হাবিব উন নবী খান সোহেল ৫০০-রও বেশি মামলা, হামলা, গ্রেফতারি ঝুঁকি ও রাজনৈতিক নির্যাতনের শিকার হয়েছেন। রাজপথে আন্দোলন, দলীয় সাংগঠনিক কার্যক্রম এবং সরকারের বিরোধী কঠোর অবস্থানে তিনি দীর্ঘ সময় ধরে সক্রিয় থেকেছেন।

তাদের দাবি, এমন একজন পরীক্ষিত, ত্যাগী ও সংগ্রামী নেতার যথাযথ মূল্যায়ন আজও দৃশ্যমান নয়। বরং সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে, বিশেষ করে “৫ তারিখের পর” হঠাৎ করে সুবিধাভোগী ও সুযোগসন্ধানী কিছু ব্যক্তির প্রভাব বৃদ্ধি পেয়েছে, যারা দলের দুঃসময়ে মাঠে না থাকলেও বর্তমানে নানা সুবিধা ও পদ-পদবিতে মূল্যায়িত হচ্ছেন।

এ নিয়ে তৃণমূলের অনেক নেতাকর্মী হতাশা প্রকাশ করে বলেন, যারা বছরের পর বছর মামলা, হামলা, কারাবরণ ও রাজনৈতিক নির্যাতন সহ্য করে দলকে টিকিয়ে রেখেছেন, তাদের অবমূল্যায়ন হলে সংগঠনের ভিত দুর্বল হয়ে পড়বে। ত্যাগের রাজনীতির পরিবর্তে সুবিধাবাদের রাজনীতি প্রতিষ্ঠিত হলে দলের আদর্শিক শক্তি ক্ষতিগ্রস্ত হতে পারে।

রাজনৈতিক বিশ্লেষকরাও মনে করছেন, একটি বড় রাজনৈতিক দলে দীর্ঘদিনের পরীক্ষিত ও নিবেদিত নেতাদের যথাযথ মূল্যায়ন না হলে সাংগঠনিক ভারসাম্য নষ্ট হওয়ার আশঙ্কা থাকে। ত্যাগী নেতৃত্বকে সামনে আনা এবং সুবিধাবাদী রাজনীতিকে নিরুৎসাহিত করা দলীয় ঐক্য ও ভবিষ্যৎ নেতৃত্ব গঠনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বিএনপির অভ্যন্তরে এখন সবচেয়ে বড় প্রশ্ন—দলের দুঃসময়ের সৈনিকদের যথাযথ সম্মান ও মূল্যায়ন কি নিশ্চিত করা হবে, নাকি সুবিধাবাদীদের দখলেই থাকবে সিদ্ধান্তের কেন্দ্রবিন্দু?

এ বিষয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা ক্রমেই জোরালো হচ্ছে। দলের নিবেদিতপ্রাণ নেতাকর্মীরা আশা করছেন, ত্যাগ, সংগ্রাম ও আদর্শের ভিত্তিতেই প্রকৃত নেতৃত্বের মূল্যায়ন হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24