
বাগেরহাট প্রতিনিধি: নির্মল পাল
পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন (পিডিবিএফ) কর্মচারী ইউনিয়ন (রেজিঃ নং বি-২০৭৯)-এর কার্যকরী কমিটির নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন বাগেরহাটের কৃতি সন্তান তাপস কুমার রায়।
নির্বাচন পরিচালনা উপ-কমিটির প্রধান নির্বাচন কমিশনার আনোয়ার হোসাইন, সদস্য সচিব নুরুল ইসলাম খান নাসিম এবং কমিশন সদস্য কাজী শাহ আলম রাজা স্বাক্ষরিত এক পত্রে নির্বাচিত সদস্যদের নাম প্রকাশ করা হয়।
তাপস কুমার রায় বাগেরহাট সদর উপজেলার ঐতিহ্যবাহী ষাটগম্বুজ ইউনিয়নের পূর্ব সায়েড়া গ্রামের বাসিন্দা। তিনি আকুল চন্দ্র রায়ের ছেলে।
ঘোষিত কমিটিতে সভাপতি হিসেবে মোহাম্মদ হাবিবুল ইসলাম, কার্যকরী সভাপতি মো. শমসের আলী, সহ-সভাপতি হিসেবে মো. সাইফুল ইসলাম ও মো. আনিসুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. শফি ইসলাম, অর্থ সম্পাদক আল মামুন ইসলাম জুয়েল, দপ্তর সম্পাদক আল মামুন ইসলাম জুয়েল, মহিলা সম্পাদিকা ফাতেমা শারমিন এবং কার্যকরী সদস্য হিসেবে আজিজ পিকেসহ মোট ২০ জন বিভিন্ন পদে নির্বাচিত হয়েছেন।
নির্বাচনী বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, প্রতিটি পদে একক প্রার্থী থাকায় তফসিল অনুযায়ী ১৪ মার্চ ২০২৬ তারিখে ভোটগ্রহণের প্রয়োজন হয়নি। নির্বাচনী তফসিলের শর্তানুযায়ী ৭ মার্চ ২০২৬ থেকে নির্বাচিত প্রার্থীরা কার্যকরী কমিটির কর্মকর্তা হিসেবে দায়িত্বপ্রাপ্ত হন।