1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে

বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬
  • ১১ বার পঠিত

শাব্বির আহমদ
স্টাফ রিপোর্টার খুলনা

বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উপলক্ষে আজ ৮ জুলাই ২০২৬ সকাল ১০:০০ ঘটিকায় বিভাগীয় ও জেলা প্রশাসন এবং পরিবেশ অধিদপ্তর, খুলনার আয়োজনে খুলনা বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এবারের প্রতিপাদ্য ছিল “Climate Action: জলবায়ু পরিবর্তন আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা”।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আবদুল্লাহ হারুন, বিভাগীয় কমিশনার, খুলনা এবং অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা, পুলিশ কমিশনার, খুলনা। আলোচনা সভায় সভাপতিত্ব করেন জনাব মিজ্ হুরে জান্নাত, জেলা প্রশাসক, খুলনা।

আলোচনা সভায় কেএমপি কমিশনার তাঁর বক্তব্যে বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় পরিবেশ সংরক্ষণ এখন সবার নৈতিক দায়িত্ব। সরকারের বৃক্ষরোপণ কর্মসূচির সঙ্গে সংহতি প্রকাশ করে খুলনা মেট্রোপলিটন পুলিশ মহানগরীর বিভিন্ন থানা, পুলিশ লাইন্স, শিক্ষাপ্রতিষ্ঠান, খেলার মাঠ ও জনসম্পৃক্ত স্থানে ১২ হাজারের বেশি বৃক্ষরোপণের উদ্যোগ গ্রহণ করেছে। তিনি সকল নাগরিক, বিশেষ করে তরুণ সমাজকে অন্তত একটি করে গাছ লাগানো ও তার পরিচর্যা করার পাশাপাশি প্লাস্টিকের ব্যবহার কমানো, পানি ও বিদ্যুতের অপচয় রোধ এবং সম্মিলিত উদ্যোগে একটি সবুজ, পরিচ্ছন্ন ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান।

এসময় আরো উপস্থিত ছিলেন জনাব মোঃ মোস্তাফিজুর রহমান, রেঞ্জ ডিআইজি, খুলনা, প্রফেসর ড. মোঃ মুজিবর রহমান, ডিসিপ্লিন প্রধান, পরিবেশ বিজ্ঞান ডিসিপ্লিন, খুলনা বিশ্ববিদ্যালয়, খুলনা, জনাব খোন্দকার মোঃ ফজলুল হক, পরিবেশ অধিদপ্তর, খুলনা, ডা. কাজী আবু রাশেদ, সিনিয়র কনসালটেন্ট, ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল, খুলনা-সহ খুলনাস্থ প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24