1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে

বিষ্ণুপুর প্রাণকৃষ্ণ মেমোরিয়াল মাধ্যমিকের সভাপতি ড. মিজানুর

  • প্রকাশের সময় : রবিবার, ৭ জুন, ২০২৬
  • ১২ বার পঠিত

মোঃ হারুন উর রশীদ, কালিগঞ্জ, সাতক্ষীরা।।
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর
প্রাণকৃষ্ণ মেমোরিয়াল (পিকেএম) মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন বিশিষ্ট শিক্ষানুরাগী, সাংবাদিক ও সমাজসেবক কাটুনিয়া রাজবাড়ী কলেজের সহকারী অধ্যাপক ড. মো. মিজানুর রহমান।
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোরের বিদ্যালয় পরিদর্শক কর্তৃক ৪ জুন ২০২৬ তারিখে স্বাক্ষরিত এক আদেশে বিদ্যালয়টির জন্য চার সদস্যবিশিষ্ট এডহক কমিটির অনুমোদন প্রদান করা হয়। নিয়মিত ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন না হওয়া পর্যন্ত আগামী ছয় মাস এ কমিটি দায়িত্ব পালন করবে।
বোর্ডের অনুমোদিত কমিটিতে সভাপতি হিসেবে ড. মো. মিজানুর রহমানের পাশাপাশি সাধারণ শিক্ষক সদস্য হিসেবে সন্নাসী কুমার মিস্ত্রি, অভিভাবক সদস্য হিসেবে সুশান্ত সরদার এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।
শিক্ষা বোর্ডের নির্দেশনা অনুযায়ী নবগঠিত এডহক কমিটিকে নির্ধারিত সময়ের মধ্যে নিয়মিত ম্যানেজিং কমিটি গঠনের প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করতে হবে।
স্থানীয় শিক্ষানুরাগী ও অভিভাবকদের প্রত্যাশা, ড. মিজানুর রহমানের নেতৃত্বে বিদ্যালয়ের শিক্ষা পরিবেশ, অবকাঠামোগত উন্নয়ন এবং সার্বিক প্রশাসনিক কার্যক্রমে ইতিবাচক পরিবর্তন আসবে।
নবগঠিত কমিটির সভাপতি ড. মিজানুর রহমান বলেন, “শিক্ষা বোর্ড আমার ওপর যে দায়িত্ব অর্পণ করেছে, তা নিষ্ঠা ও সততার সঙ্গে পালনের চেষ্টা করব। বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের কল্যাণে সকলকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই।”
বিদ্যালয় সংশ্লিষ্টদের আশা, নবগঠিত এডহক কমিটির মাধ্যমে দ্রুত নিয়মিত ম্যানেজিং কমিটি গঠনের পাশাপাশি প্রতিষ্ঠানটির সার্বিক উন্নয়নের নতুন অধ্যায় সূচিত হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24