1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে

বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্ক, প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে তরুণীর অবস্থান

  • প্রকাশের সময় : বুধবার, ২৪ জুন, ২০২৬
  • ৬০ বার পঠিত

মোঃ আব্দুর রব : সিলেট থেকে নিজস্ব প্রতিবেদক

সিলেটের গোয়াইনঘাটে প্রেমের টানাপোড়েন এখন পুরো এলাকার আলোচনার কেন্দ্রবিন্দু।

বিয়ের দাবিতে এক তরুণী টানা ১৮ দিন ধরে প্রেমিকের বাড়িতে অবস্থান করছেন।

প্রেমিক অন্যত্র বিয়ে করলেও নিজের অবস্থান থেকে একচুলও নড়েননি তিনি।

ঘটনাটি ঘটেছে গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি ইউনিয়নের বগাইয়া উত্তর গ্রামে।

স্থানীয়দের ভাষ্য, গত ৩ জুন থেকে প্রেমিক কয়েছ মিয়ার বাড়িতে অবস্থান শুরু করেন ওই তরুণী।

বর্তমানে তিনি প্রেমিকের চাচা ইসলাম উদ্দিনের ঘরে অবস্থান করছেন।

তরুণীর দাবি, পারিবারিকভাবে বিয়ের আলোচনা হওয়ার পর তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

বিয়ের আশ্বাসে দীর্ঘদিন সম্পর্ক চলার একপর্যায়ে শারীরিক সম্পর্কও হয়। পরে হঠাৎ করেই যোগাযোগ বন্ধ করে দেন কয়েছ।

পরিবারের চাপে এক পর্যায়ে প্রবাসী এক যুবকের সঙ্গে তরুণীর বিয়ে ঠিক হলেও, অভিযোগ রয়েছে প্রেমিক সেই বিয়েও ভেঙে দেন।

এরপর বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে গিয়ে অবস্থান নেন তরুণী।

ঘটনার নাটকীয় মোড় আসে পরদিনই। তরুণীর অবস্থানের মধ্যেই অন্য এক তরুণীকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসেন কয়েছ মিয়া।

কিন্তু তাতেও অবস্থান ছাড়েননি প্রেমিকার দাবিদার ওই তরুণী।

স্থানীয় সূত্র জানায়, বিষয়টি নিয়ে একাধিকবার সালিশ বৈঠক হলেও কোনো সমাধান হয়নি।

তরুণী বিয়ের দাবিতে অনড় থাকলেও কয়েছ মিয়া তাকে বিয়ে করতে রাজি নন।

তরুণীর ভাষ্য, “আমার জীবন নষ্ট করা হয়েছে। ন্যায়বিচার না পাওয়া পর্যন্ত আমি এখান থেকে যাব না।”

এদিকে স্থানীয় জনপ্রতিনিধিরা জানান, উভয় পক্ষকে নিয়ে আলোচনার চেষ্টা করা হলেও এখন পর্যন্ত কোনো সমঝোতা হয়নি।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, এ ঘটনায় এখনো থানায় কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি।

অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24