1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে গলাচিপায় যৌথ অভিযানে ৩০টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস

বীরগঞ্জে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও ঝুঁকিপূর্ণ পরিবারকে আর্থিক সহায়তা প্রদান

  • প্রকাশের সময় : সোমবার, ২৯ জুন, ২০২৬
  • ৯ বার পঠিত

মোজাম্মেল হক :বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:দিনাজপুরের বীরগঞ্জে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা এবং শিশুশ্রমমুক্ত সুন্দর সমাজ গঠনের লক্ষ্যে ঝুঁকিপূর্ণ পরিবারের মাঝে আর্থিক সহায়তা ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

সোমবার (২৯ জুন) দুপুর ১২টায় উপজেলা পরিষদ হলরুমে বীরগঞ্জ উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এবং বীরগঞ্জ এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রাম, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিবেদিতা দাস এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমা খাতুন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা তারিকুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহজিদা হক, বাংলাদেশ শ্রমিক দল বীরগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক আজাহারুল ইসলাম রাজা, পৌর যুবদলের সদস্য সচিব মোকারম হোসেন চৌধুরী পলাশ এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ বীরগঞ্জ এরিয়া এপি ম্যানেজার রবার্ট কমল সরকার। এছাড়াও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, শিশুশ্রমের ঝুঁকিতে থাকা পরিবারের সদস্য এবং সুধীজন উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, শিশুশ্রম একটি সামাজিক ব্যাধি। শিশুদের শ্রমে নয়, শিক্ষার আলোয় আলোকিত করে গড়ে তুলতে হলে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। একই সঙ্গে দরিদ্র ও ঝুঁকিপূর্ণ পরিবারগুলোর আর্থিক সক্ষমতা বৃদ্ধি করা গেলে শিশুশ্রম অনেকাংশে কমে আসবে।

অনুষ্ঠান শেষে উপজেলার ৩৯টি ঝুঁকিপূর্ণ পরিবারের মাঝে স্বাবলম্বী হওয়ার লক্ষ্যে জনপ্রতি ১০ হাজার টাকা করে আর্থিক সহায়তা এবং একটি করে সেলাই মেশিন বিতরণ করা হয়। এ উদ্যোগে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন এবং আয়বর্ধক কর্মকাণ্ডের মাধ্যমে সন্তানদের বিদ্যালয়ে রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24