1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে গলাচিপায় যৌথ অভিযানে ৩০টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস

বুড়িচংয়ে কুরবানির পশুর হাট জমে উঠেছে

  • প্রকাশের সময় : সোমবার, ২৫ মে, ২০২৬
  • ৯ বার পঠিত

মোঃ আবদুল্লাহ বুড়িচং (কুমিল্লা)

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে কুমিল্লার বুড়িচং উপজেলার বিভিন্ন স্থানে কুরবানির গরু, ছাগল ও ভেড়ার হাট জমে উঠেছে।

উপজেলার বিভিন্ন হাট-বাজারে প্রতিদিনই বাড়ছে পশুর সমাগম। দূর-দূরান্ত থেকে খামারি ও ব্যাপারীরা তাদের লালন-পালন করা পশু নিয়ে হাটে আসছেন, আর ক্রেতারাও পছন্দের পশু কিনতে ভিড় করছেন।

হাটগুলোতে ছোট, মাঝারি ও বড় আকারের গরুর পাশাপাশি ছাগলেরও ব্যাপক চাহিদা দেখা যাচ্ছে। ক্রেতা-বিক্রেতাদের মধ্যে চলছে দর-কষাকষি। তবে ঈদের এখনও কিছুদিন বাকি থাকায় অনেক বিক্রেতা প্রত্যাশিত মূল্য না পেয়ে পশু বিক্রিতে অপেক্ষার কৌশল অবলম্বন করছেন। দেশের অন্যান্য এলাকার মতো বুড়িচং পশুর হাটেও দিন দিন বেচাকেনা বাড়ছে।

এদিকে, হাটে আগত পশুর স্বাস্থ্য পরীক্ষা ও সার্বিক পরিবেশ তদারকিতে প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তারা কাজ করছেন বলে জানা গেছে। সংশ্লিষ্টরা আশা করছেন, ঈদ যত ঘনিয়ে আসবে, ততই জমজমাট হয়ে উঠবে উপজেলার পশুর হাটগুলো।

স্থানীয় খামারিরা জানান, দেশীয় জাতের গরুর প্রতি ক্রেতাদের আগ্রহ বেশি থাকায় তারা ভালো বিক্রির আশা করছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24