1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে গলাচিপায় যৌথ অভিযানে ৩০টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস

বুড়িচংয়ে দুই মণ ধান বিক্রি করে দিতে হয় একজন শ্রমিকের মজুরি

  • প্রকাশের সময় : শনিবার, ৯ মে, ২০২৬
  • ২০ বার পঠিত

মোঃ আবদুল্লাহ বুড়িচং (কুমিল্লা)

নতুন বোরো ধান কাটার মৌসুম শুরু হলেও কুমিল্লার বুড়িচংয়ে কৃষকের কপালে চিন্তার ভাঁজ। দুই মণ ধানের দামে মিলছে একজন ধান কাটার শ্রমিকের একদিনের মজুরি। রুগ্ন, হাড়জিরজিরে শরীর নিয়ে জীবিকার তাগিদে ভোর থেকে উপজেলার বিভিন্ন বাজারে ভিড় করছেন শত শত ধান কাটার শ্রমিক।

শনিবার ভোর ৫টায় বুড়িচং উপজেলার খাড়াতাইয়া নতুন বাজারে গিয়ে দেখা যায়, রাস্তার দুই পাশে সারিবদ্ধভাবে হাতে লাঠি ও কাস্তে নিয়ে লুঙ্গি পরা শত শত শ্রমিক দাঁড়িয়ে আছেন। অনেকের চোখে ঘুমঘুম ভাব। কাজের আশায় অপেক্ষা করছেন তারা।

উত্তরবঙ্গের কুড়িগ্রাম, গাইবান্ধা, রংপুর ও ময়মনসিংহ থেকে আসা এসব শ্রমিকের বেশিরভাগই অপুষ্টিতে ভুগছেন। সন্তানের মুখে দু’বেলা ভাত তুলে দিতে তারা ধান কাটার কাজে এসেছেন।

কুড়িগ্রামের নাগেশ্বরী থেকে আসা ষাটোর্ধ্ব জমির উদ্দিন বলেন, “শরীরে মাংস নাই, শুধু হাড্ডি। পেটের দায়ে আইছি। ১৪০০ টাকার কমে কামে যামু না। আর যদি জমিতে হাঁটু পানি-কাদা থাকে, তাইলে ১৮০০ টাকা দেওয়া লাগব।”

স্থানীয় কৃষক আব্দুল হামিদ জানান, বর্তমানে এক মণ মোটা ধানের বাজারদর ৮০০ থেকে ৯০০ টাকা। অর্থাৎ দুই মণ ধান বিক্রি করে একজন কামলার একদিনের মজুরি দিতে হচ্ছে। এর সঙ্গে রয়েছে তিন বেলা খাবার এবং দু’বেলা বিড়ি-সিগারেট ও নাশতার খরচ।

আরেক কৃষক মনির হোসেন বলেন, “গত বছর ৯০০-১০০০ টাকায় কামলা পাইছিলাম। এবার খরচ দ্বিগুণ। ধানের দাম কম, খরচ বেশি। এভাবে চললে লাভ তো দূরের কথা, খরচই উঠবে না।”

শ্রমিকরা বলছেন, বাজারে চাল, ডাল, তেল ও সবজির দাম আকাশছোঁয়া। এ ছাড়া উত্তরবঙ্গ থেকে আসতে জনপ্রতি গাড়িভাড়া ৯০০ থেকে ১০০০ টাকা লাগে। আবার ঝড়-বৃষ্টির কারণে এবার জমিতে পানি জমেছে। কাদা-পানিতে কাজ করা কষ্টকর, অসুস্থ হওয়ার ঝুঁকিও বেশি। তাই মজুরি বাড়াতে বাধ্য হচ্ছেন তারা।

ময়মনসিংহ থেকে আসা শ্রমিক কামাল বলেন, “বউ মারা গেছে। তিনটা পোলাপান। হাড্ডিসার শরীর নিয়া আইছি। ১৮০০ টাকা না হইলে পোলাপান কী খাইব?”

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24