1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে গলাচিপায় যৌথ অভিযানে ৩০টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস

বুড়িচংয়ে বি-স্ট্রং প্রকল্পের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : বুধবার, ১৩ মে, ২০২৬
  • ৪০ বার পঠিত

মোঃ আবদুল্লাহ বুড়িচং (কুমিল্লা)

কুমিল্লার বুড়িচং উপজেলায় যুব উন্নয়ন, সামাজিক সচেতনতা ও অংশগ্রহণমূলক কার্যক্রমকে এগিয়ে নিতে “বি-স্ট্রং” প্রকল্পের ২০তম অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ মে) বুড়িচং উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মশালার আয়োজন করে সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ)।

কর্মশালায় সভাপতিত্ব করেন বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তানভীর হোসেন। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন এসডিএফ কুমিল্লার আঞ্চলিক সমন্বয়ক এবিএম আরমান হোসেন। তিনি প্রকল্পের বিভিন্ন কার্যক্রম, লক্ষ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।

এছাড়া যুব উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি এবং সামাজিক সম্পৃক্ততা বৃদ্ধিতে বি-স্ট্রং প্রকল্পের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তানভীর হোসেন বলেন, যুবসমাজকে দক্ষ, সচেতন ও আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তুলতে এ ধরনের প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সরকারি বিভিন্ন দপ্তর ও সামাজিক সংগঠনের সমন্বিত উদ্যোগের মাধ্যমে তরুণদের কর্মসংস্থান ও সামাজিক উন্নয়নে আরও কার্যকর ভূমিকা রাখা সম্ভব।

কর্মশালায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ফাবলিহা আনবার, উপজেলা প্রকৌশলী আলিফ আহমেদ অক্ষর, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ কবির হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ যোবায়ের হাসান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আতিকুর রহমান, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ মীর হোসেন, অফিসার ইনচার্জ মোঃ লুৎফুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা আফরিনা আক্তার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ হুমায়ুন কবীর বাবুল, রাজাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কাশেম মাস্টার, বাকশীমূল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আবদুল করিম, বুড়িচং প্রেসক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম, উপজেলা শিক্ষা কর্মকর্তা ফওজিয়া আক্তার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ সাহেদুল আলম চৌধুরী, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম টিপু, জাতীয়তাবাদী যুবদলের উপজেলা আহ্বায়ক মোঃ জাবেদ কাউসার সবুজ, বিআরডিবির চেয়ারম্যান মোঃ কবির হোসেন ভূইয়া, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমাতুজ জোহরা, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোঃ ইকবাল হোসেন ভূইয়া, পীরযাত্রাপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোঃ আবদুল হক, “স্বপ্নের বুড়িচং”-এর প্রতিষ্ঠাতা মোঃ ছাব্বির আহমেদ, ছাত্র প্রতিনিধি আরিফ আহমেদ ভূইয়া, রেড ক্রিসেন্ট প্রতিনিধি আরিফ আহমেদ ও স্কাউটের উপজেলা সাধারণ সম্পাদক মোঃ ইসমাঈল হোসেনসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আইসিবি ও যুব কর্মসংস্থান বিশেষজ্ঞ মোঃ শাহিনুল ইসলাম।

কর্মশালায় স্থানীয় উন্নয়ন, যুবদের সম্পৃক্ততা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধিতে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24