1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে গলাচিপায় যৌথ অভিযানে ৩০টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস

বুড়িচংয়ে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস পালিত

  • প্রকাশের সময় : শুক্রবার, ১ মে, ২০২৬
  • ৫৭ বার পঠিত

মোঃ আবদুল্লাহ বুড়িচং প্রতিনিধি।।

‘সুস্থ শ্রমিক, কর্মঠ হাত— আসবে এবার নব প্রভাত’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় কুমিল্লার বুড়িচংয়ে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস-২০২৬ পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে শুক্রবার বিকেলে বুড়িচং উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে একটি র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

শ্রমিক কল্যাণ ফেডারেশন বুড়িচং উপজেলা শাখার সভাপতি মাওলানা জাকারিয়া খানের সভাপতিত্বে এবং সেক্রেটারি মো. জয়নাল আবেদীনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িচং-ব্রাহ্মণপাড়া উন্নয়ন সংস্থার চেয়ারম্যান ড. মোবারক হোসাইন।

এসময় আরও বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা উপদেষ্টা অধ্যাপক আব্দুল আউয়াল, জেলা সভাপতি অধ্যাপক গিয়াস উদ্দিন, বুড়িচং উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মো. সাইফুল আলম, ব্রাহ্মণপাড়া উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা মিজানুর রহমান আতিকী, ফেডারেশনের বুড়িচং উপজেলা উপদেষ্টা মো. কবির হোসাইন, মো. ফারুক চৌধুরী ও মো. তাজুল ইসলাম।

এছাড়াও উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের বুড়িচং পৌরসভা শাখার সভাপতি হাফেজ রুহুল আমিন এবং সেক্রেটারি গাজী জহিরুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

আলোচনা সভায় বক্তারা শ্রমিকদের অধিকার রক্ষা, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ এবং পেশাগত স্বাস্থ্য সুরক্ষায় সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24