1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে

বৃষ্টি উপেক্ষা করে মণিরামপুরে ঐতিহ্যবাহী ঘোড়দৌড়, চ্যাম্পিয়ন ‘ভোরের পাখি’!

  • প্রকাশের সময় : শনিবার, ৬ জুন, ২০২৬
  • ৩২ বার পঠিত

‎আবু রায়হান, মণিরামপুর (যশোর): প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে প্রতি বছেরর ন্যায় যশোরের মণিরামপুর কাশিপুর তালপুকুর কান্দায় জাঁকজমক পূর্ণ আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ২০২৬ সালের ঘোড়দৌড় প্রতিযোগিতার আসর। এবারের প্রতিযোগিতায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ঘোড়াকে পেছনে ফেলে চ্যাম্পিয়ন হয়েছে খুলনা কয়রা হতে আসা মাত্র ৭ বছর বয়সী সাওয়ারী মো: হামিমের দ্রুতগামী ঘোড়া ভোরের পাখি। শনিবার (৬ই জুন) অনুষ্ঠিত ঘৌড়দৌড়ের আগে থেকেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ভিজে দূর দূরান্ত থেকে এ ঘোড়দৌড় প্রতিযোগিতা দেখতে আসে দর্শনার্থীরা। বৃষ্টির পানিতে কর্দমাক্ত মাঠে দর্শকদের কোন কমতি ছিলোনা!

আনন্দ প্রেমীদের উৎসাহ বাড়িয়ে স্ব-শরীরে ঘোড়দৌড় প্রতিযোগিতা দেখতে যান, মণিরামপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ মফিজুর রহমান মফিজ,সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান মিন্টু সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। খেদাপাড়া ইউনিয়ন বিএনপি নেতা আজিবার রহমানের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত এ ঐতিহ্যের ঘোড়দৌড় প্রতিযোগিতাটি ধারাবাহিক ভাবে আগামিতেও আয়োজন করতে চান এ মর্মে আগত সকলকে শুভেচ্ছা জানিয়েছেন আয়োজক কমিটি।

‎দেশের অন্যতম বৃহত্তম উপজেলা মণিরামপুর খেদাপাড়া ইউনিয়নের কাশিপুর তালপুকুর কান্দায় (মাঝিয়ালী-কাশিপুর মাঠ) ঘোড়দৌড় প্রতিযোগিতা চলে আসছে মান্ধাতার আমল থেকে। ঐতিহ্যের ধারাবাহিকতা আর সাংস্কৃতি প্রেমী স্থানীয় বাসিন্দারা তাদের বংশ পরম্পরায় প্রতিবছর আয়োজন করে আসছে এই এতিহ্যের ঘোড়দৌড় প্রতিযোগিতা। দেশের বিভিন্ন এলাকা হতে মণিরামপুরের কাশিপুর তালপুকুর কান্দায় ঘোড়দৌড় প্রতিযোগিতায় রং বেরংয়ের বাহারী সব ঘোড়া সহকারে আসে প্রশিক্ষিত সাওয়ারিরা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24