1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে

বেলকুচিতে প্রবাসীর বাড়িতে সশস্ত্র ডাকাতি; রক্তাক্ত নারী, আটক ডাকাতের মুখে চাঞ্চল্যকর তথ্য

  • প্রকাশের সময় : সোমবার, ১৫ জুন, ২০২৬
  • ৫৯ বার পঠিত

নিজস্ব প্রতিবেদকঃ শহীদুল ইসলাম
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ৫নং ধুকুরিয়াবেড়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের তালুকদার মেটুয়ানী গ্রামে জার্মান প্রবাসী মোঃ নজরুল ইসলামের বাড়িতে সংঘবদ্ধ সশস্ত্র ডাকাতির ঘটনা ঘটেছে। গভীর রাতে সংঘটিত এ ঘটনায় নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও অন্যান্য মূল্যবান মালামাল লুটের অভিযোগ উঠেছে। ডাকাতদের হামলায় পরিবারের কয়েকজন নারী সদস্য আহত হয়েছেন। পালানোর সময় ডাকাত দলের এক সদস্যকে স্থানীয় জনতা আটক করে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেন।

ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার গভীর রাতে ৬ থেকে ৭ সদস্যের একটি সশস্ত্র ডাকাত দল বাড়ির প্রধান দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। ডাকাতরা পরিবারের সদস্যদের জিম্মি করে নগদ অর্থ, স্বর্ণালঙ্কার ও মূল্যবান সামগ্রীর অবস্থান জানতে চাপ সৃষ্টি করে। একপর্যায়ে তারা গৃহবধূ, তার মা ও শাশুড়ির পরিহিত স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেয়।

পরিবারের অভিযোগ, ডাকাতরা গৃহবধূর মা ও শাশুড়িকে মারধর করে এবং গৃহবধূর মাকে ধারালো অস্ত্র দিয়ে কোপ দিলে তিনি গুরুতর আহত হন। এ সময় পরিবারের নারী সদস্যদের প্রাণনাশের হুমকি দিয়ে আতঙ্ক সৃষ্টি করা হয়। ডাকাতরা দীর্ঘ সময় ধরে বাড়িতে তাণ্ডব চালিয়ে নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও অন্যান্য মূল্যবান মালামাল লুট করে পালানোর চেষ্টা করে।

পরিবারের সদস্যদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে ডাকাতরা দ্রুত পালিয়ে যায়। এ সময় স্থানীয় জনতা ধাওয়া দিয়ে ডাকাত দলের এক সদস্য মনসুর আলীকে আটক করতে সক্ষম হয়। পরে তাকে প্রশাসনের হাতে তুলে দেওয়া হয়। আটক মনসুর আলী বগুড়া জেলার শেরপুর উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।

স্থানীয়দের দাবি, জিজ্ঞাসাবাদের একপর্যায়ে মনসুর আলী স্বীকার করেন যে, তালুকদার মেটুয়ানী গ্রামের মোঃ আব্বাসের কথায় তারা ডাকাতি করতে এসেছিলেন এবং এ কাজে অংশগ্রহণের জন্য তাকে ৩০ হাজার টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। তবে এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

৪নং ওয়ার্ডের ইউপি সদস্য এরশাদ আলী বলেন, “ঘটনাটি অত্যন্ত ন্যাক্কারজনক। দ্রুত তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনা প্রয়োজন।” অপর ইউপি সদস্য মোঃ বাবর আলী বলেন, “এলাকাবাসীর সাহসী ভূমিকার কারণে একজন ডাকাত আটক হয়েছে। আমরা দ্রুত সকল জড়িত ব্যক্তির গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।”

ঘটনার পর তালুকদার মেটুয়ানী গ্রামসহ আশপাশের এলাকায় আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ডাকাত দলের মূল হোতাসহ জড়িত সকলকে গ্রেপ্তার এবং লুট হওয়া মালামাল উদ্ধারের দাবি জানিয়েছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24