1. admin@mhnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কেশবপুর উপজেলা জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন অনুষ্ঠিত জনসেবা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে আলোচনায় প্রভাষক গাজী ফারুকে আজম মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ‘সম্প্রীতি অলিম্পিয়াড’ অনুষ্ঠিত পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার, বাইকসহ চম্পট রুমমেট অন্তর গফরগাঁও-মাওনা সড়ক ভূমি অধিগ্রহণে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র সিলেট বিভাগের চেলানদী রক্ষায় পরিবেশ অধিদপ্তরের পদক্ষেপ, ৩৬ জনের বিরুদ্ধে মামলা ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু

বেলকুচি উত্তর দেলুয়ায় অর্থ সংকটে জামে মসজিদের নির্মাণ কাজ স্থবির, মুসল্লিদের নামাজ আদায়ে কষ্ট সহায়তার আহ্বান-

  • প্রকাশের সময় : রবিবার, ১৭ মে, ২০২৬
  • ৫৫ বার পঠিত

মোঃ শহিদুল ইসলাম (বেলকুচি) সিরাজগঞ্জঃ

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার উত্তর দেলুয়া গ্রাম এলাকায় অবস্থিত উত্তর দেলুয়া জামে মসজিদের নির্মাণ কাজ গ্রামবাসী বুকভরা আশা নিয়ে দীর্ঘ দুই বছর ধরে মসজিদ নির্মাণের কাজটি চলমান রাখলেও বর্তমানে অর্থ সংকটে ‌ নির্মাণ কাজ প্রায় বন্ধ হয়ে পড়েছে। এতে করে এলাকাবাসী ও মুসল্লিরা চরম ভোগান্তিতে পড়েছেন। মসজিদটি দুই বছর পূর্বে তিন তলা ফাউন্ডেশন দিয়ে কাজ শুরু করলেও বর্তমানে অর্থের অভাবে মসজিদের নির্মাণ কাজ স্থবির হয়ে পড়েছে ।

মসজিদ কমিটির সভাপতি, মোঃ আব্দুল মান্নান জানান, সকল স্তরের জনগণের সহায়তায় সীমিত অর্থ নিয়ে তাহারা উক্ত মসজিদটির নির্মাণ কাজ শুরু করেছিলেন। কিন্তু বর্তমান সময়ে পর্যাপ্ত অর্থের অভাবে এখন মসজিদটির নির্মাণ কাজ আর এগিয়ে নেওয়া সম্ভব হচ্ছে না। ফলে মুসল্লিদের খোলা জায়গায় নামাজ আদায় করতে হচ্ছে, যা অত্যন্ত কষ্ট কর হয়ে দাঁড়িয়েছে।

মসজিদের মোয়াজ্জেম, আলহাজ্ব মোঃ শাহজাহান আলী বলেন, ঝড় বৃষ্টি বা রোদের সময় নামাজ পড়তে মুসল্লিদের অনেক দুর্ভোগ পোহাতে হয়। কখনো কখনো পাশের একটি জরাজীর্ণ টিনের মাদ্রাসায় নামাজ আদায় করা হলেও সেটিও নিরাপদ নয়।

মসজিদ কমিটির সদস্য, মোঃ আবুল হোসেন জানান, ধর্মপ্রাণ মুসল্লিদের জন্য একটি পূর্ণাঙ্গ মসজিদ অত্যন্ত জরুরি। বর্তমান পরিস্থিতিতে তাহারা মানবেতর জীবনযাপন করছেন এবং ধর্মীয় কার্যক্রম সঠিকভাবে পরিচালনা করতে পারছেন না।

উক্ত এলাকার সকল স্তরের মসজিদের মুসল্লিগণ মসজিদটি নির্মাণে আকুল আবেদন জানিয়ে বলেন , মসজিদ মহান আল্লাহ রাব্বুল আলামিনের ঘর, সকলের সহযোগিতায় পরিচালিত বা নির্মিত হয়ে থাকে, গত দুই বছর ধরে আমরা এলাকার সকল জনগণ মিলে মসজিদে নির্মাণের কাজ চালিয়ে আসছি ,কিন্তু বর্তমানে অর্থ সংকটে মসজিদের ছাদ ঢালাই এবং সকল ধরনের কাজ বন্ধ হয়ে গিয়েছে ,এমতা অবস্থায় আমাদের সকল ধরনের ধর্মীয় অনুষ্ঠান পালনে সকল মুসল্লীদের অনেক কষ্ট বা ভোগান্তিতে স্বীকার হতে হচ্ছে ,খোলা আকাশের নিচে এবং বালির উপরে আমাদের প্রতিনিয়ত সকল ধরনের নামাজ আদায় করতে হচ্ছে ।

এ অবস্থায় মসজিদ কমিটির পক্ষ থেকে মাননীয় সংসদ সদস্যসহ সমাজের বিত্তবান ও দানশীল ব্যক্তিদের কাছে মসজিদ নির্মাণ কাজ সম্পন্ন করার জন্য আর্থিক সহায়তার আকুল আবেদন জানানো হয়েছে।

স্থানীয়রা আশা করছেন, দ্রুত সহযোগিতা পেলে মসজিদটির নির্মাণ কাজ সম্পন্ন হবে এবং মুসল্লিরা স্বাচ্ছন্দ্যে ইবাদত করতে পারবেন।

মসজিদ কমিটির সাথে যোগাযোগ এবং সহযোগিতা পাঠাবার ফোন নম্বর বা অ্যাকাউন্ট নম্বর
আলহাজ্ব মোঃ শাহজাহান আলী মসজিদের মোয়াজ্জেম
পার্সোনাল বিকাশ নম্বর ,01741-288756,
মোঃ শাহজাহান আলী ব্যাংক একাউন্ট নং 0011734012812 ন্যাশনাল ব্যাংক বেলকুচি শাখা সিরাজগঞ্জ ।
মোঃ শহিদুল ইসলাম ( বেলকুচি) সিরাজগঞ্জ
ফোন নং ০১৭১৯-২৯৩৩৪৪
১৭/৫/২০২৬ ,

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24