1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে গলাচিপায় যৌথ অভিযানে ৩০টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস

বোয়ালমারীতে যুবকের লাশ উদ্ধার সন্দেহ ভাজন ৪ আটক

  • প্রকাশের সময় : বুধবার, ৬ মে, ২০২৬
  • ৯৭ বার পঠিত

মো:মিজানুর রহমান (মিজান মৃধা)।
ফরিদপুর জেলা প্রতিনিধি :ফরিদপুরের বোয়ালমারী উপজেলার হাটখোলারচর গ্রামে সাতৈর-মধুমতি (গ্রান্ডট্রাঙ্ক) রোডে হাটখোলা বটতলা সংলগ্ন রাস্তার পাশ থেকে রবিউল ইসলাম (৩৩) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় সন্দেহ ভাজন ৪ জনকে আটক করেছে পুলিশ।ওই যুবক পার্শ্ববর্তী মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার সিন্ধাইন গ্রামের গোলাম ছরোয়ারের ছেলে।মঙ্গলবার (৫ মে) রাত আনুমানিক ৮টায় এই ঘটনা ঘটে।স্থানীয় ও থানা সুত্রে জানা যায়, মঙ্গলবার রাত ৮টার দিকে স্থানীয় লোকজন হাটখোলা বটতলা থেকে প্রায় ১০০ গজ দূরে একটি প্রাইভেটকার রাস্তার পাশে খাদে উল্টে থাকতে দেখে। বিষয়টি জানতে এগিয়ে গেলে প্রাইভেট কারের পাশে বাগানে একটি মরদেহ পড়ে থাকতে দেখে।স্থানীয়রা প্রাইভেট কারের নিকটে উপস্থিত ৫ব্যক্তিকে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে তারা কোন সদুত্তোর দিতে না পারলে জনতা তাদের দুইজনকে আটক করে বাকিরা পালিয়ে যায়। থানা পুলিশকে সংবাদ দিলে পুলিশ ঘটনা স্থলে পৌঁছেই আটক ব্যক্তিদের হেফাজতে নেয়। এই সময় লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে লাশ থানায় নিয়ে আসে পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ আরও দুইজনকে আটক করে থানায় নিয়ে যায়।নিহত রবিউলের বাবা গোলাম ছরোয়ার বলেন, আমার গ্রামের শাহিদুলের মেয়ে বিয়ে দেওয়া ময়না ইউনিয়নের হাটখোলা গ্রামের হানিফের ছেলে শহিদুলের সাথে। শাহিদুলের জামাই কিছুদিন আগে তার মোটর সাইকেলটি নিয়ে আসে।সে মোটরসাইকেল নেওয়ার জন্য আমার ছেলেকে সাথে করে নিয়ে আসে শাহিদুল। এখানে এলে এই ঘটনা ঘটে। আমি আমার ছেলে হত্যার বিচার চাই।এ বিষয়ে মধুখালী সার্কেল এএসপি মো. আজম খান বলেন, উপজেলার ময়না ইউনিয়নের হাটখোলারচর গ্রামে একটি প্রাইভেট কার উল্টে পড়ে থাকতে দেখে স্থানীয়রা। প্রাইভেট কারের পাশে একটি লাশ দেখতে পাই তারা। এ সময় সন্দেহ জনক ২ জনকে আটক করে জনতা। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আটককৃত দুজনকে পুলিশ হেবাজতে নেয়।
তিনি আরো বলেন, আমরা জানতে পারি পাশ্ববর্তী মহম্মদপুর থানার সিন্ধাইন গ্রামের শাহিদুল ইসলাম রবিউলকে সাথে নিয়ে তার মোটরসাইকেল নিতে হাটখোলারচর তার জামাই শহিদুলের বাড়িতে আসে। সেখানে মোটরসাইকেল নিয়ে শালিশ বৈঠক হয়। শালিশে কোনো সুরাহা না হওয়ায় শাহিদুল আর রবিউল চলে যায়। পরে জামাই শহিদুল তার শশুড়কে মোবাইল করে মোটরসাইকেল নিয়ে যাওয়ার জন্য বলে। তারা দুইজন মোটর সাইকেল নিতে এলে এই খুনের ঘটনা ঘটে। তবে হাটখোলারচর গ্রামের সাহিদুল এই হত্যাকাণ্ডের সাথে জড়িত রয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। আটককৃতদের তদন্ত চলতেছে। তারা যদি জড়িত থাকে এই খুনের সাথে তারা আসামি হবে। তবে তাদের আদালতে পাঠানো হবে। আদালত সিদ্ধান্ত নেবে। মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24