1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে গলাচিপায় যৌথ অভিযানে ৩০টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস

ভরাসার উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন সাংবাদিক মোসলেহ উদ্দিন

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ মে, ২০২৬
  • ১৪ বার পঠিত

বুড়িচং কুমিল্লা প্রতিনিধি।।

কুমিল্লার বুড়িচং উপজেলার ষোলনল ইউনিয়নের ঐতিহ্যবাহী ভরাসার উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের (এডহক কমিটি) সভাপতি নির্বাচিত হয়েছেন সাংবাদিক মোঃ মোসলেহ উদ্দিন।

মঙ্গলবার (১২ মে) মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, কুমিল্লার বিদ্যালয় পরিদর্শক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটি অনুমোদন করা হয়।

নবগঠিত কমিটির সভাপতি মোঃ মোসলেহ উদ্দিন বুড়িচং প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক মানবজমিন পত্রিকার বুড়িচং প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি সুশাসনের জন্য নাগরিক (সুজন) বুড়িচং উপজেলা শাখার সভাপতির দায়িত্বেও রয়েছেন।

তিনি বুড়িচং উপজেলার ভরাসার গ্রামের মরহুম আব্দুল খালেকের ছেলে। এছাড়াও তার দাদা আফছার উদ্দিন ভরাসার উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতাদের একজন ছিলেন।

অনুমোদিত এডহক কমিটিতে বিদ্যালয়ের প্রধান শিক্ষককে সদস্য সচিব করা হয়েছে। এছাড়া শিক্ষক প্রতিনিধি হিসেবে মোঃ জহির ফারুক এবং অভিভাবক প্রতিনিধি হিসেবে আবুল কাশেমের নাম অনুমোদন করা হয়েছে।

সভাপতি নির্বাচিত হওয়ায় মোঃ মোসলেহ উদ্দিন বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন ও শিক্ষাবান্ধব পরিবেশ তৈরিতে সকলের সহযোগিতা কামনা করেছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24