1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে গলাচিপায় যৌথ অভিযানে ৩০টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস

ভাঙ্গুড়ায় বিএনপি নেতাদের সাথে এমপি অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমার মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
  • ৪২ বার পঠিত

মো.মেহেদী হাসান
ভাঙ্গুড়া, পাবনা
পাবনার ভাঙ্গুড়া উপজেলায় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভায় অংশ নিয়েছেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা। দলীয় কার্যক্রমকে আরও গতিশীল ও তৃণমূল পর্যায়ে সুসংগঠিত করার লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।
মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা বলেন, দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে গণতন্ত্র পুনরুদ্ধার এবং মানুষের অধিকার প্রতিষ্ঠায় বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি বলেন, “দলকে শক্তিশালী করতে হলে তৃণমূল নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। জনগণের আস্থা অর্জনের মাধ্যমে বিএনপিকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করা সম্ভব।”
তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে বিএনপির নেতাকর্মীরা নানা প্রতিকূলতার মধ্যেও রাজপথে থেকে গণমানুষের অধিকার আদায়ে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছে। ভবিষ্যতেও দেশের মানুষের ভোটাধিকার ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
সভায় উপজেলা বিএনপি, আহ্বায়ক নূর মোজাহিদ স্বপন, উপজেলা বিএনপির সদস্য সচিব প্রভাষক জাফর ইকবাল হিরোক, যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম বরাত, যুগ্ম আহ্বায়ক রেজা,পৌর বিএনপি, সভাপতি মো.রফিকুল ইসলাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম বুরুজ, উপজেলা অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ইউনিয়ন বিএনপি এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। এসময় স্থানীয় রাজনৈতিক পরিস্থিতি, সাংগঠনিক কার্যক্রম, সদস্য সংগ্রহ, দলীয় কর্মসূচি বাস্তবায়ন এবং আগামী দিনের আন্দোলন সংগ্রাম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
বক্তারা বলেন, ভাঙ্গুড়ায় বিএনপিকে আরও শক্তিশালী করতে সকল ভেদাভেদ ভুলে একসাথে কাজ করতে হবে। দলীয় নেতাকর্মীদের মধ্যে সৌহার্দ্য ও ঐক্য বজায় রেখে জনগণের পাশে থাকারও আহ্বান জানানো হয়।
সভা শেষে উপস্থিত নেতাকর্মীরা বিএনপির সাংগঠনিক কার্যক্রমকে আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেন এবং আগামী দিনের সকল কর্মসূচি সফল করতে একযোগে কাজ করার অঙ্গীকার করেন।
মো. মেহেদী হাসান
ভাঙ্গুড়া, পাবনা
মোবাইল 01763984955

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24