1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে

ভাঙ্গুড়া পৌরসভায় ২০২৬–২০২৭ অর্থবছরের বাজেট ঘোষণা

  • প্রকাশের সময় : সোমবার, ২৯ জুন, ২০২৬
  • ৫ বার পঠিত

মোঃ সুজন আহম্মেদ ক্রাইম রিপোর্টার : পাবনার ভাঙ্গুড়া পৌরসভায় ২০২৬–২০২৭ অর্থবছরের বাজেট ঘোষণা উপলক্ষে বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ জুন) সকাল ১১টায় পৌরসভা কার্যালয়ে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন ভাঙ্গুড়া পৌরসভার প্রশাসক মিজানুর রহমান।

ঘোষিত বাজেট অনুযায়ী, পৌরসভার রাজস্ব ও উন্নয়ন খাত মিলিয়ে মোট ১৮ কোটি ২৪ লাখ টাকা আয় এবং ১৭ কোটি ৮৮ লাখ ১৫ হাজার টাকা ব্যয় ধরা হয়েছে। এতে ৩৫ লাখ ৮৫ হাজার টাকা উদ্বৃত্ত দেখানো হয়েছে।

বাজেটে পৌর এলাকার রাস্তাঘাট, কালভার্ট, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, সড়ক আলোকায়ন, সুপেয় পানির ব্যবস্থা, পরিচ্ছন্নতা কার্যক্রম এবং নাগরিক সেবা সম্প্রসারণসহ বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। একই সঙ্গে জনকল্যাণমূলক কর্মকাণ্ড বাস্তবায়নে গুরুত্বারোপ করা হয়েছে।

সভায় প্রশাসক মিজানুর রহমান বলেন, নাগরিকদের উন্নত সেবা নিশ্চিত করতে বাস্তবসম্মত ও উন্নয়নমুখী বাজেট প্রণয়ন করা হয়েছে। পৌরবাসীর সহযোগিতায় এ বাজেটের কার্যক্রম সফলভাবে বাস্তবায়ন করা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

উল্লেখ্য, এটি ভাঙ্গুড়া পৌরসভার এ পর্যন্ত ঘোষিত বাজেটগুলোর মধ্যে অন্যতম বৃহৎ বাজেট।

মোঃ সুজন আহম্মেদ
২৯ জুন ২০২৬ ইং
মোবাইল নং ০১৭১২১৬২৭৬৭

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24