1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে গলাচিপায় যৌথ অভিযানে ৩০টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস

ভারতের মাটিতে রবীন্দ্র রত্ন পুরস্কার ২০২৬ পেলেন বাংলাদেশের তুলতুল

  • প্রকাশের সময় : রবিবার, ১০ মে, ২০২৬
  • ২১ বার পঠিত

প্রতিবেদন আবু রায়হান
Honoring Bangladeshi talent.
ভারতের বিখ্যাত সংগঠন, মহাবঙ্গ সাহিত্য পরিষদ, আয়োজিত রবীন্দ্র জন্ম জয়ন্তীতে দুই বাংলার জনপ্রিয় লেখক ও কথাসাহিত্যিক শাম্মী তুলতুল লেখালেখির অবদানের জন্য প্রেস্টিজিয়াস পুরস্কারে মনোনিত ভারতের “রবীন্দ্র রত্ন পুরস্কার২০২৬” মনোনিত হলেন।
উপন্যাসে এই পুরস্কার পান তিনি।

শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্যজগতে এক উজ্জ্বল নক্ষত্র। তিনি বাংলাদেশ শীর্ষ পত্রিকা
ছাড়াও নিয়মিত ভারতের পত্র,পত্রিকায় লিখালিখি করে প্রশংসা কুড়িয়েছেন।

এ পর্যন্ত প্রকাশিত বইয়ের সংখ্যা ১৭টি। ২০২২ সালের কলকাতা বইমেলায় তার গল্পগ্রন্থ “নরকে আলিঙ্গন” প্রকাশিত হয় এবং তা বর্তমানে ভারতের অনলাইন প্ল্যাটফর্ম ফ্লিপকার্টে পাওয়া যাচ্ছে।
এছাড়া আরও খুশির সংবাদ কলকাতা থেকে আবারও তিনি নতুন বই প্রকাশে চুক্তিবদ্ধ হয়েছেন। প্রকাশিত হলেই পাঠকরা ধীরে ধীরে জানতে পারবেন।
সম্প্রতি তার লেখা গল্প ভারতের গবেষণার কাজে ব্যবহৃত হচ্ছে এটি তার জন্য লেখালেখির ক্ষেত্রে দারুণ মাত্রা যোগ করেছে।
লেখালেখির জন্য পেয়েছেন তিনি আরও অসংখ্য জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার, যার মধ্যে উল্লেখযোগ্য—
ভারতের তেরেসা অ্যাওয়ার্ড, মহাত্মা গান্ধী পিস অ্যাওয়ার্ড, সাউথ এশিয়া গোল্ডেন পিস অ্যাওয়ার্ড, নজরুল অগ্নিবীণা সাহিত্য পুরস্কার, দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড (ভারত), সোনার বাংলা সাহিত্য পুরস্কার সহ আরও অন্যান্য সম্মাননা। তুলতুল বলেন,আমি অনেক পুরস্কার পেয়েছি তবে আন্তর্জাতিক এই রবীন্দ্র রত্ন পুরস্কার আমার লেখালেখির জগতে আরও একটি প্রাপ্তি আর সম্মান যোগ করেছে।
কারণ রবীগুরু আমাদের শ্রদ্ধার লেখক,উনাকে পড়ে পড়েই আমরা বড় হই।আমি ভারতের মহাবঙ্গ সাহিত্য পরিষদ এবং মহাবঙ্গ চ্যারিটেবল ট্রাস্টের প্রতি। অনেক অনেক কৃতজ্ঞ। আগামী ১২ মে ২০২৬,বেলা ১২ টায় রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে বৌদ্ধ ধর্মাঙ্কুর সভাঘরে এই এক জমকালো আয়োজন এই পুরস্কার নিজ নিজ ক্ষেত্রে অবদানের জন্য,সকলকে প্রদান করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24