
ভালুকা উপজেলা প্রতিনিধি:বাহার মিয়া
ময়মনসিংহের ভালুকায় বর্ণাঢ্য আয়োজনে ও যথাযোগ্য মর্যাদায় বিএনপির প্রতিষ্ঠাতা, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও স্বাধীনতার ঘোষক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম-এর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত হয়েছে।
রবিবার সন্ধায় ভালুকা পৌর সভার ১ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে খালার মোড়ে একটি মাদ্রাসায় এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন ভালুকা পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ১ নং ওয়ার্ড পৌর বিএনপির সাবেক সভাপতি জহির রায়হান।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভালুকা উপজেলা বিএনপির আহ্বায়ক ও ময়মনসিংহ-১১ ভালুকা আসনের জাতীয় সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চু।
সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ভালুকা পৌর বিএনপির আহ্বায়ক ও ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য আলহাজ্ব হাতেম খান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শামসুদ্দীন আহমেদ সিনিয়র যুগ্ম আহ্বায়ক ভালুকা পৌর বিএনপি, আহসান উল্লাহ খান রুবেল যুগ্ম আহ্বায়ক ভালুকা পৌর বিএনপি, এম.এ খালেক যুগ্ম আহ্বায়ক ভালুকা পৌর বিএনপি, সাইদুর রহমান যুগ্ম আহ্বায়ক ভালুকা পৌর বিএনপি।
সভায় বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কর্মময় জীবন ও আদর্শের ওপর আলোকপাত করেন এবং দেশের বর্তমান পরিস্থিতিতে তাঁর দর্শনের প্রাসঙ্গিকতা তুলে ধরেন।
অনুষ্ঠানে ভালুকা পৌর বিএনপির সকল সদস্যবৃন্দ, সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এবং ভালুকা পৌর শ্রমিক দলের সিনিয়র নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির কল্যাণ ও সমৃদ্ধি চেয়ে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।