
নিজস্ব প্রতিবেদক, ভালুকা: পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে ভালুকা উপজেলার ৫নং বিরুনীয়া ইউনিয়নের সর্বস্তরের জনগণ, দলীয় নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের ঈদের শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানিয়েছেন বিএনপি নেতা আব্দুল কাইয়ুম সরকার রিপন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি ত্যাগের মহিমায় উদ্ভাসিত পবিত্র ঈদুল আজহা সবার জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনার প্রত্যাশা ব্যক্ত করেন। সেই সাথে সমাজে যেন পারস্পরিক সৃষ্টিশীলতা, সম্প্রীতি ও সৌহার্দ্যের এক সুদৃঢ় মেলবন্ধন তৈরি হয়—তিনি সেই আশাবাদ প্রকাশ করেন।
আব্দুল কাইয়ুম সরকার রিপন বর্তমানে ভালুকা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি ৫নং বিরুনীয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হিসেবে অত্যন্ত সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন। এছাড়া রাজনৈতিক জীবনে তিনি ৫নং বিরুনীয়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এবং ভালুকা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদকের মতো গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।
ঈদ শুভেচ্ছা বার্তায় এই জননেতা বিরুনীয়া ইউনিয়নসহ উপজেলার সর্বস্তরের মানুষকে ‘ঈদ মোবারক’ জানিয়ে সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেছেন।