1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে গলাচিপায় যৌথ অভিযানে ৩০টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস

​ভালুকা পৌরবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন পৌর বিএনপির আহ্বায়ক আলহাজ্ব হাতেম খান

  • প্রকাশের সময় : রবিবার, ২৪ মে, ২০২৬
  • ৪৬ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক, ভালুকা:

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ভালুকা পৌরসভাসহ সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন ভালুকা পৌর বিএনপির আহ্বায়ক, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য এবং আগামী পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী আলহাজ্ব হাতেম খান।

​এক শুভেচ্ছা বার্তায় আলহাজ্ব হাতেম খান বলেন, “ঈদুল আযহা আমাদের মাঝে ত্যাগের মহিমা ও ধৈর্যের শিক্ষা নিয়ে হাজির হয়। আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে নিজের প্রিয় বস্তুকে উৎসর্গ করার মাধ্যমেই ঈদের প্রকৃত আনন্দ নিহিত। এই আনন্দ ও ত্যাগের চেতনা যেন আমাদের ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে প্রতিফলিত হয়।”

​তিনি আরও বলেন, “ভালুকা পৌরসভার নাগরিকরা আমার অত্যন্ত আপনজন। বিগত দিনে আমি যেভাবে আপনাদের সুখে-দুঃখে পাশে ছিলাম, আগামী দিনেও সেভাবেই পাশে থাকতে চাই। দলমত নির্বিশেষে পৌরসভার প্রতিটি ঘরে ঘরে ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক, এটাই আমার একান্ত কামনা।”

​শুভেচ্ছা বার্তায় তিনি পৌরসভার সকল নাগরিকের সুখ, শান্তি, সমৃদ্ধি ও দীর্ঘায়ু কামনা করেন এবং সবাইকে উৎসবমুখর পরিবেশে ও শান্তিপূর্ণভাবে পবিত্র ঈদুল আযহা উদযাপনের আহ্বান জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24