1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে

ভালুকা পৌরসভার ৭নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎ বার্ষিকীতে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : সোমবার, ৮ জুন, ২০২৬
  • ১২ বার পঠিত

মোঃ বাহার মিয়া, ভালুকা উপজেলা প্রতিনিধি:

যথাযোগ্য মর্যাদা ও শ্রদ্ধার সাথে ময়মনসিংহের ভালুকা পৌরসভার ৭নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা, মহান স্বাধীনতার ঘোষক ও বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত হয়েছে।

রবিবার সন্ধায় টি এন টি অফিস মাঠে ৭নং ওয়ার্ড বিএনপির আয়োজনে এক দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

৭নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ও ভালুকা পৌর বিএনপির সদস্য ডা. মোঃ জমশেদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন ছিলেন ভালুকা উপজেলা বিএনপির আহ্বায়ক, ময়মনসিংহ-১১ ভালুকা আসনের জাতীয় সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চু।

সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ভালুকা পৌর বিএনপির আহ্বায়ক ও ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য আলহাজ্ব হাতেম খান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভালুকা পৌর বিএনপির (স্বাক্ষর ক্ষমতাপ্রাপ্ত) যুগ্ম আহ্বায়ক জনাব আহসান উল্লাহ খান রুবেল, যুগ্ম আহ্বায়ক শ্রী স্বপন বণিক, এম.এ খালেক, সাইদুর রহমান ও জহির রায়হান।

আলোচনা সভায় স্বাধীনতার ঘোষক শহীদ জিয়ার আদর্শ বুকে ধারণ করে দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে ভালুকা পৌর বিএনপির সকল সদস্যবৃন্দ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং ভালুকা পৌর শ্রমিক দলের সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত ও দোয়া করা হয়।

উল্লেখ্য, শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ভালুকা পৌর বিএনপির আয়োজনে গত ৩ জুন থেকে শুরু হওয়া সাতদিনব্যাপী আলোচনা সভা ও দোয়া মাহফিল আজকের দোয়া ও আলোচনা সভার মধ্য দিয়ে সফলভাবে সমাপ্ত হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24