1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে

ভালুকা পৌর ছাত্রদলের ১নং ওয়ার্ডের আংশিক কমিটি ঘোষণা সভাপতি মাহমুদুল হাসান শুভ, সাধারণ সম্পাদক আরহাম ফয়সাল

  • প্রকাশের সময় : রবিবার, ৭ জুন, ২০২৬
  • ৬১ বার পঠিত

মো বাহার মিয়া, ভালুকা উপজেলা প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ভালুকা পৌর শাখার অধীন ১নং ওয়ার্ড ছাত্রদলের ১৪ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার, ৪ জুন ভালুকা পৌর ছাত্রদলের আহ্বায়ক মোঃ মিয়াদুল হক খান মিয়াদ ও সদস্য সচিব (ভারপ্রাপ্ত) ইকরামুল হাসান কায়েস স্বাক্ষরিত পত্রে এ অনুমোদন দেওয়া হয়।

অনুমোদিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন মাহমুদুল হাসান শুভ। সাধারণ সম্পাদক হয়েছেন আরহাম ফয়সাল। সিনিয়র সহ-সভাপতি মিসকাত হাসান সৈকত, সহ-সভাপতি মোসাদ্দেক হোসেন মমিন ও আহসান হাবিব শাওন।

কমিটির অন্যান্য পদে রয়েছেন- সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক আরাফাত ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ, সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার সাবাব, সহ-সাংগঠনিক সম্পাদক ইমেল মোল্লা, দপ্তর সম্পাদক জিসান আহমেদ জিহান।

সদস্য হিসেবে মনোনীত হয়েছেন রোহাদ মিয়া, ইকরামুল হক ইমন (আকরাম মোল্লা), ছাব্বির মোল্লা ও আরাফাত শেখ।

পৌর ছাত্রদলের নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নতুন কমিটি সংগঠনকে তৃণমূল পর্যন্ত শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নতুন কমিটির সভাপতি মাহমুদুল হাসান শুভ ও সাধারণ সম্পাদক আরহাম ফয়সাল ছাত্রদলকে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন। তারা শহীদ জিয়ার আদর্শ বুকে ধারণ করে দেশ ও মানুষের কল্যাণে কাজ করার অঙ্গীকার করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24