1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে

ভেড়ামারা উপস্বাস্থ্য কেন্দ্র আর কতদিন থাকবে অবহেলিত

  • প্রকাশের সময় : শনিবার, ১১ জুলাই, ২০২৬
  • ৬ বার পঠিত

হৃদয় রায়হান কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার সাতবাড়ীয়া উপস্বাস্থ্য কেন্দ্রটি দীর্ঘদিন ধরে অবহেলা ও সংস্কারের অভাবে জরাজীর্ণ অবস্থায় রয়েছে। শতবর্ষের ঐতিহ্যবাহী এই স্বাস্থ্যকেন্দ্রটি বর্তমানে নিজেই যেন ঝুঁকির প্রতীক হয়ে দাঁড়িয়েছে।

সরেজমিনে দেখা যায়, প্রতিদিন সকাল থেকেই শতাধিক রোগীর উপচে পড়া ভিড়। এই স্বাস্থ্যকেন্দ্রে কিন্তু চিকিৎসাসেবা নিতে আসা রোগীদের আতঙ্কের মধ্যেই অবস্থান করতে হয়। ভবনটি অত্যন্ত পুরোনো ও নাজুক হওয়ায় যেকোনো সময় ধসে পড়ার আশঙ্কা রয়েছে বলে স্থানীয়দের অভিযোগ।

স্থানীয় বাসিন্দাদের দাবি, ভবনটির চারপাশ দীর্ঘদিন ধরে অরক্ষিত থাকায় সন্ধ্যার পর এটি মাদকসেবীদের আড্ডাখানায় পরিণত হয়। এতে সাধারণ মানুষ, বিশেষ করে নারী ও শিশুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

এলাকাবাসীর জোর দাবি, দ্রুত উপস্বাস্থ্য কেন্দ্রটির সংস্কার, আধুনিকায়ন এবং নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হোক, যাতে সাধারণ মানুষ নিরাপদ পরিবেশে উন্নত চিকিৎসাসেবা পেতে পারেন।

এ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধি, সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা এবং এলাকার মাননীয় সংসদ সদস্যের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী। তাঁদের প্রত্যাশা, দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণের মাধ্যমে সাতবাড়ীয়া উপস্বাস্থ্য কেন্দ্রটি আবারও একটি নিরাপদ ও মানসম্মত স্বাস্থ্যসেবা কেন্দ্রে পরিণত হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24